Sreeleela Completes Medical Studies

‘পুষ্পা ২’-র অভিনেত্রী শ্রীলীলার মুকুটে নয়া পালক, সম্পূর্ণ করলেন ডাক্তারির পড়াশোনা, নিলেন শপথ

শ্রীলীলার অভিনয়ে মুগ্ধ দর্শক। তাঁর নাচে মোহিত গোটা দেশ। তেলুগু ছবির পাশাপাশি কাজ করেছেন অন্যান্য ভাষাতেও। এ বারে তাঁর মুকুটে নয়া পালক, অভিনয়ের পাশাপাশি ডাক্তারির শংসাপত্র উঠল তাঁর হাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১
Share:

চিকিৎসক হলেন শ্রীলীলা। ছবি: এক্স।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা হলেন ডাক্তার। একের পর এক ছবিতে কাজের পাশাপাশি ডাক্তারির পড়াশোনা শেষ করলেন তিনি। বুধবার সমাজমাধ্যম ভরেছে সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে তাঁর শপথপাঠের ভিডিয়োয়। তাঁর স্নাতক পাশের ছবিও ছড়িয়েছে এ দিন।

Advertisement

শ্রীলীলার অভিনয়ে মুগ্ধ দর্শক। তাঁর নাচে মোহিত গোটা দেশ। তেলুগু ছবির পাশাপাশি কাজ করেছেন অন্যান্য ভাষাতেও। এ বারে তাঁর মুকুটে নয়া পালক, অভিনয়ের পাশাপাশি ডাক্তারির শংসাপত্র উঠল তাঁর হাতে। দক্ষিণী চলচ্চিত্রজগতের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, চিকিৎসাবিদ্যা নিয়ে শ্রীলীলার পড়াশোনা সম্পূর্ণ হয়েছে। অভিনেত্রী অনেকের অনুপ্রেরণা, উল্লেখ করেন রমেশ।

২০১৯ সালে কন্নড় ছবি ‘কিস্‌’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ শ্রীলীলার। পরে তেলুগু ছবি ‘ধামাকা’ তাঁকে জনপ্রিয় করে। এর পরে একাধিক তেলুগু ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘ভগবন্ত কেসরী’, ‘গুন্তুর করম’ ইত্যাদি। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ছবিতে ‘কিসিক’ গানে নেচে ঝড় তুলেছিলেন। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনেদুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে ছবিটি বক্সঅফিসে বিশেষ সাফল্য পায়নি।

Advertisement

বর্তমানে তাঁর হাতে রয়েছে অনুরাগ বসু ও ধনুষের পরবর্তী ছবির কাজ। অনুরাগ বসুর ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীলীলা। ওই ছবিতে নায়কের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। শোনা যাচ্ছে, ইব্রাহিম আলি খানের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি। তবে সেই ছবির কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement