Karan Johar Controversy

জনসমক্ষে ‘অপমানজনক’ ভিডিয়ো! বিরক্ত পরিচালক, কার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কর্ণ জোহর

সম্প্রতি অজয় একটি সিরিজ় শুরু করেছেন, যার নাম ‘কফি উইথ জালান’। এখান থেকেই যত সমস্যার সূত্রপাত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫
Share:

কার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ পরিচালক কর্ণ জোহর? ছবি: সংগৃহীত।

ইউটিউবার ক্যারী মিনাটী ওরফে অজয় নাগরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পরিচালক কর্ণ জোহরের। আইনি পদক্ষেপ করলেন পরিচালক। কর্ণের অভিযোগ, অজয় তাঁর ভিডিয়োর মাধ্যমে পরিচালকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তার জেরেই কড়া হুঁশিয়ারি দেওয়া হল কর্ণের আইনি টিমের তরফে।

Advertisement

সম্প্রতি অজয় একটি সিরিজ় শুরু করেছেন, যার নাম ‘কফি উইথ জালান’। সেখানে বলি অভিনেতাদের সন্তান এবং ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে পরোক্ষ ভাবে খোঁচা দেন ইউটিউবার। তার মুখ্য হিসাবে দেখা গিয়েছে কর্ণের মতো তৈরি একটি চরিত্র। তাতেই রেগে লাল পরিচালক। পরিচালক এবং তাঁর টিমের অভিযোগ, কর্ণের শো ‘কফি উইথ কর্ণ’-এর আদলেই এই ভিডিয়ো তৈরি করছেন ইউটিউবার, যা পরিচালকের জন্য খুবই অসম্মানজনক।

তাই আদালতের দ্বারস্থ হয়েছেন কর্ণ। পরিচালকের অভিযোগের ভিত্তিতে মুম্বই আদালত ক্যারী মিনাটী, মেটা এবং সংশ্লিষ্ট আরও প্ল্যাটফর্মগুলিকে কর্ণের বিরুদ্ধে কোনও আপত্তিকর বা মানহানিকর বিষয় প্রচার থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। পরিচালক আবেদন করার পরে গত ৯ ফেব্রুয়ারি সোমবার এই নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। তবে এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি ইউটিউবারের তরফে কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement