রাহুল গান্ধী। — ফাইল চিত্র।
গত ২২ বছরে ৫৪টি বিদেশযাত্রায় রাহুল গান্ধীর মোট খরচ হয়েছে ৬০ কোটি টাকা। রাহুলকে সেই টাকা কে জোগাল, তা নিয়ে আজ প্রশ্ন তুলল বিজেপি। কংগ্রেসের পাল্টা জবাব, দেশের বেহাল আর্থিক অবস্থা আর বিদেশনীতির ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এই অভিযোগ এনেছে বিজেপি।
বিজেপির বক্তব্য, গত দশ বছরের তথ্য অনুযায়ী রাহুল গান্ধী ১১ কোটি টাকা উপার্জন করেছেন। অথচ গত ২২ বছরে বিদেশ সফরে রাহুলের খরচ হয়েছে ৬০ কোটি টাকা। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের প্রশ্ন, ‘‘যদি ওই টাকা বিদেশি সংস্থা দিয়ে থাকে, তা হলে তা কি বিদেশি অনুদানের নিয়ম মেনে হয়েছে? আর যদি রাহুল নিজের পকেট থেকে খরচ মিটিয়ে থাকেন, তা হলে আয়কর বিভাগকে তাঁর বাড়তি আয়ের উৎস জানান।’’ কংগ্রেসের বক্তব্য, প্রধানমন্ত্রী সম্প্রতি খরচ কমানোর আর্জি জানিয়েছিলেন। সেটা আসলে সরকারের ব্যর্থ নীতির পরিচায়ক বলে মন্তব্য করেছিলেন রাহুল। আজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলা, উপরন্তু প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে রাহুলের ওই প্রশ্ন তোলায় ক্ষুব্ধ বিজেপি এখন রাহুলকে ভিত্তিহীন আক্রমণ শানাচ্ছে। মোদীর ব্যর্থ আর্থিক নীতি ও বিদেশ নীতি থেকে নজর ঘোরাতেই এই আক্রমণ করা হচ্ছে।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে