India-Iran

ইরানের প্রেসিডেন্ট পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনালাপ মোদীর, গুরুত্ব পেল হরমুজ় প্রণালী দিয়ে অবাধে যাতায়াত প্রসঙ্গ

ভারতের অবস্থান স্পষ্ট করে মোদী পেজ়েশকিয়ানকে জানান, ইরান ও আমেরিকার আলোচনার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানাচ্ছে। ভারত মনে করে, সকল সমস্যার সমাধান দু’পক্ষের আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া বাঞ্ছনীয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০০:৪৫
Share:

(বাঁ দিকে) মাসুদ পেজ়েশকিয়ান এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে ফোনালাপ করলেন নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে দু’পক্ষের। আলোচনার সময়ে মোদীর পক্ষ থেকে বাড়তি জোর দেওয়া হয়েছিল হরমুজ় প্রণালী দিয়ে ভারতীয় জাহজগুলির বাধাহীন যাতায়াত সংক্রান্ত বিষয়ে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত ও ইরান— দুই দেশের প্রধানের আলোচনা তাৎপর্যপূর্ণ।

Advertisement

ভারতের অবস্থান স্পষ্ট করে মোদী পেজ়েশকিয়ানকে জানান, ইরান ও আমেরিকার আলোচনার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানাচ্ছে। ভারত মনে করে, সকল সমস্যার সমাধান দু’পক্ষের আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া বাঞ্ছনীয়। ফোনালাপ প্রসঙ্গে মোদী সমাজমাধ্যমে লেখেন তিনি মনে করেন, আলোচনা ও নিরন্তর প্রচেষ্টাই শান্তি স্থাপন করবে। পাশপাশি মোদী জানান, ভারত-ইরান দ্বিপাক্ষিক আলোচনায় হরমুজ় দিয়ে ভারতীয় নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশের নৌ চলাচল ও বাণিজ্য করার স্বাধীনতা নিয়েও সওয়াল করেন মোদী।

আগামী ৫-৯ জুলাই ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন পেজ়েশকিয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement