Kalki Koechlin

‘রাত ৩টেয় ঘুম ভেঙে যেত, শরীরেও বড় প্রভাব পড়েছিল’, কোন দুঃসময়ের কথা প্রকাশ্যে আনলেন কল্কি?

কল্কি জানান, এই অভিজ্ঞতার পর তিনি অনেক দিন ঘুমোতে পারেননি। রাতে দু’চোখের পাতা এক করতে পারতেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২০:৪৮
Share:

দু’চোখের পাতা এক করতে পারতেন না কল্কি! ছবি: সংগৃহীত।

বর্তমানে জমিয়ে সংসার করছেন কল্কি কেকলাঁ! কিন্তু বরাবর তাঁর জীবন সুখের ছিল না। একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় শুধু মন নয়, খারাপ হয়েছিল শরীরও। সেই অভিজ্ঞতা সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে খুলে বললেন অভিনেত্রী।

Advertisement

কল্কি জানান, সেই অভিজ্ঞতার পর তিনি অনেক দিন ঘুমোতে পারেননি। রাতে দু’চোখের পাতা এক করতে পারতেন না। এতে তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়েছিল। দীর্ঘ কয়েক মাস ধরে অনিদ্রায় ভুগেছিলেন কল্কি। তখন তিনি বুঝতে পেরেছিলেন, মন আর শরীর একে অপরের সঙ্গে খুব গভীর ভাবে যুক্ত। অভিনেত্রীর কথায়, “মন ভাঙার কারণে আমি কয়েক মাস ঘুমোতে পারিনি। বুঝেছিলাম, মানসিকের সঙ্গে শারীরিক যন্ত্রণাও রয়েছে।” সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, রাতগুলো খুব অস্থির হয়ে উঠেছিল। রাত ২টো-৩টের সময় ঘুম ভেঙে যেত। আর ঘুমোতে পারতেন না। তখন কী করতেন তিনি? কল্কির উত্তর, “আমি একদমই ঘুমোতে পারতাম না। রাতে উঠে গিটার বাজাতাম বা কিছু একটা করতাম, কারণ আবার ঘুম আসতই না।”

নিজেকে ব্যস্ত রাখতে তিনি ছোট ছোট কাজ করতেন ঠিকই। কিন্তু ঠিকমতো না ঘুমোনোর কারণে তার দৈনন্দিন জীবন ও কাজেও প্রভাব পড়ে। তিনি বলেন, “যে দিন কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না আমি জেগে আছি না কি স্বপ্ন দেখছি। খুব বিভ্রান্ত লাগত। প্রায় চার মাস এমন চলেছিল।”

Advertisement

কল্কি আগে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এখন তিনি তার সঙ্গী গাই হার্শবার্গের সঙ্গে একত্রবাসে থাকেন। তাঁদের একটি কন্যা আছে, যার নাম সাফো। ২০২০ সালে তাঁদের মেয়ের জন্ম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement