Twisha sharma case

‘ইতিহাস রয়েছে বিবাহিত মেয়েদের পরিত্যক্ত করার’, ত্বিশার মৃত্যুতে মহিলাদের কোন টিপস দিলেন কঙ্গনা

বিবাহিত নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত। সমাজের উপরেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২০:৩৭
Share:

ত্বিশা শর্মার মৃত্যুতে গর্জে উঠলেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। একসময় অভিনয়জগতেও ছিলেন ত্বিশা। পরে তিনি অভিনয় ছেড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যক্তিগত জীবনে মন দিয়েছিলেন। তাঁর উকিল স্বামী সমর্থ সিংহ ও শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার জেরে এ বার বিবাহিত নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত। সমাজের উপরেই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement

কঙ্গনা বরাবরই পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন। এর আগে বলিউডের বড় বড় প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে প্রকাশ্যে গর্জেও উঠেছিলেন। তিনি বলেন, ‘‘বিবাহিত নারীদের নিয়ে নিত্যদিন কত খবর প্রকাশ্যে আসে। শিক্ষিত মেয়েরা অনেকেই হয়তো দমবন্ধ হয়ে আসা পরিবেশ থেকে উদ্ধার পেতে বাবা-মায়ের কাছে আকুতি করে। কিন্তু এই অসভ্য ভারতীয় সমাজের ইতিহাস রয়েছে বিবাহিত মেয়েদের পরিত্যক্ত করে দেওয়ার।’’

সেই কারণেই কঙ্গনা নারীদের উদ্দেশে উপদেশ দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘‘মহিলাদের আমি যে পরামর্শ দিচ্ছি, সেটা কোনও সমাজমাধ্যম কিংবা ডেটিং অ্যাপ দেবে না। আপনারা নিজেদের পেশা বা কেরিয়ারকে বেশি গুরুত্ব দিন। আপনাদের জীবনের যে কোনও মানুষ গুরুত্বপূর্ণ হতেই পারে। তবে সেটা যেন পেশাকে ছাপিয়ে না যায়।’’

Advertisement

এর পরেই মেয়েদের বিয়ে ও স্বাবলম্বী হওয়া প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘‘পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরেই বিয়ের কথা ভাবুন। মনে রাখবেন, নিজেদের ‘হিরো’ বা রক্ষাকর্তা হিসেবে নিজেকেই এগিয়ে আসতে হবে। বাইরে থেকে কেউ আপনাদের উদ্ধার করতে আসবে না। আর স্বাবলম্বী হওয়াটা আপনার নিজস্ব পরিচয়। যে ভাবে জীবনে বাঁচতে চান, নিজেদের জন্য ঠিক তেমন জীবনই গড়ে তুলুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement