Kangana Ranaut on Ex Boyfriend

কঙ্গনার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে ‘ডাইনি’ অপবাদ দিয়েছিলেন! প্রাক্তন অধ্যয়ন প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী

২০০৮-২০০৯ সাল নাগাদ সম্পর্কে ছিলেন অধ্যয়ন ও কঙ্গনা। ‘রাজ় ২’ ছবিতে কাজের সময়ে তাঁদের সম্পর্ক তৈরি হয়। পরে, ২০১৫ সালে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করেন অধ্যয়ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১২:০৪
Share:

অধ্যয়ন প্রসঙ্গে কী বললেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

প্রায়ই স্পষ্ট বক্তব্যের জন্য শিরোনামে থাকেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রনৌত। অনেক সময়েই তাঁর মন্তব্য থেকে বিতর্ক শুরু হয়। তবে কঙ্গনার বিরুদ্ধে তাঁর প্রাক্তন ‘কালো জাদু’র অভিযোগও তুলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে সেই প্রসঙ্গেও কথা বলেন ‘কুইন’ অভিনেত্রী। প্রায় এক দশক আগে কঙ্গনার বিরুদ্ধে শারীরিক, মানসিক হেনস্থার অভিযোগ তোলেন তাঁর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন। তিনিই অভিযোগ করেন যে, কঙ্গনা নাকি ‘কালো জাদু’ও করেন।

Advertisement

অধ্যায়ন সুমনের সঙ্গে কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

সেই সময়ে কঙ্গনাকে ইন্ডাস্ট্রির অনেকেই নাকি ‘ডাইনি’ তকমা দিয়ে কোণঠাসা করেছিল। অধ্যয়নের নাম না করেই কঙ্গনা বলেন, “আমার প্রাক্তন প্রেমিক আমার বিরুদ্ধে মামলা করেন। শুধু তা-ই নয়। সেই সময়ে কিছু লোক বলতে শুরু করেন যে, ‘ও তো ডাইনি। রক্ত চুষে খায়। কালো ঘরে কালো পর্দা লাগিয়ে কালো জাদু করে!’”

২০০৮-২০০৯ সাল নাগাদ সম্পর্কে ছিলেন অধ্যয়ন ও কঙ্গনা। ‘রাজ় ২’ ছবিতে কাজের সময়ে তাঁদের সম্পর্ক তৈরি হয়। পরে, ২০১৫ সালে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করেন অধ্যয়ন। সেই সময়ের কথা মনে করে অভিনেত্রী বলেন, “সেই সময়ে, প্রকাশ্যে ও সুস্পষ্ট ভাবে আমাকে ‘ডাইনি’ প্রতিপন্ন করার চেষ্টা চলছিল। আমার বয়স তখন সবে ২৬-২৭ বছর। যখন ওঁরা আমার সঙ্গে এমন ব্যবহার করতে পেরেছেন, আমিই বা কেন ওঁদের ভাল দেখাতে যাব?” অভিনেত্রী জানান, সেই সময়ে কটাক্ষের ঝড় থেকে নিজেকে রক্ষা করার জন্য যা ঠিক মনে হয়েছে, করেছেন। ওই খারাপ সময়ের মোকাবিলা করতে নিজের কাজে মন দেন কঙ্গনা। ‘কুইন’ ছবির সাফল্যই তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে সেই সময়, জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement