Karan Johar

সত্যিই কি তৈরি হচ্ছে ‘কভি খুশি কভি গম’ ছবির দ্বিতীয় অধ্যায়! সব জল্পনা স্পষ্ট করলেন কর্ণ জোহর

শোনা যাচ্ছে, কর্ণ জোহর নাকি ‘কভি খুশি কভি গম’ ছবির দ্বিতীয় অধ্যায়ের পরিকল্পনা করে ফেলেছেন। শুধু তা-ই নয়, এরই মধ্যে শোনা গিয়েছিল আবার শুরু হবে ‘তখ্‌ত’ ছবির শুটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:২২
Share:

আবার কি তৈরি হচ্ছে ‘কভি খুশি কভি গম’? ছবি: সংগৃহীত।

বলিপাড়ার অন্দরে নতুন জল্পনা। কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, কর্ণ জোহর নাকি ‘কভি খুশি কভি গম’ ছবির দ্বিতীয় অধ্যায়ের পরিকল্পনা করে ফেলেছেন। শুধু তা-ই নয়, এরই মধ্যে শোনা গিয়েছে যে, আবার ‘তখ্‌ত’ ছবির শুটিং শুরু হবে। এই খবর প্রকাশ্যে আসার পরেই কর্ণের ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। তা হলে কি সত্যিই এমন কিছু হচ্ছে?

Advertisement

সব জল্পনার উত্তর দিলেন পরিচালক স্বয়ং। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কপূর খান অভিনীত ‘কভি খুশি কভি গম’ নিয়ে আলোচনার শেষ নেই। সেই সময়ের অন্যতম সফল ছবি এটি। এখনও দর্শকের মনে গেঁথে ছবির প্রতিটি দৃশ্য। অনেকে এই ছবি দেখে আবেগপ্রবণও হয়েছেন। তাই এই ছবির দ্বিতীয় অধ্যায় আসছে, খবর ছড়াতেই কৌতূহলী অনুরাগীরা। এই প্রসঙ্গে কী বললেন কর্ণ?

পরিচালক বলেন, “আমি কোনও ভাবেই ‘কভি খুশি কভি গম’-এর দ্বিতীয় অধ্যায় তৈরি করতে চাই না। কারণ, এই ছবির সঙ্গে অনেকের আবেগ জড়িত। হয়তো এখনও এই ছবি দেখতে পছন্দও করেন অনেকে। সেই আবেগকে আমি ভাঙতে চাই না। আর ‘তখ্‌ত’ ছবি নিয়েও ভুল খবর রটছে। এই মুহূর্তে এই ছবি তৈরির কোনও পরিকল্পনাই নেই। আগামী দিনে আবার যদি এমন কিছু ভাবি, তা হলে নিশ্চয়ই সকলকে জানাব।” অনেক দিন হল কর্ণের পরিচালিত ছবি দর্শক দেখেনি পর্দায়। মূলত প্রযোজনার কাজেই মন দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement