Karan Johar

Karan Johar: আমার বাচ্চারা জানেই না আমি কী করি! রাস্তাঘাটে ছবি দেখলে কিছু একটা আঁচ করে: কর্ণ

দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। পাচ্ছেন। তবু মন ভরে না কর্ণ জোহরের। নিজের ছেলেমেয়েরা এখনও জানেই না তিনি কী করেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১১:৩০
Share:

ছেলেমেয়েকে ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখানোর পরিকল্পনা কর্ণের

তারকাদের নিয়ে আড্ডায় ফিরেছেন সঞ্চালক কর্ণ জোহর। ফের জমজমাট ‘কফি উইথ কর্ণ’। ৭ জুলাই ওটিটি মঞ্চে প্রথম বার সেই অনুষ্ঠান সম্প্রচারিত হল। প্রথম দিনেই স্ট্রিমিংয়ের রেকর্ড ভেঙে বাজিমাত।

Advertisement

নতুন সিজন নিয়ে কর্ণ নিজেও বেশ আশাবাদী। আফসোস একটাই। দুই সন্তান যশ আর রুহি তাদের বাবার জনপ্রিয় শো সম্পর্কে কিছুই জানে না। ওরা বোঝেই না কর্ণ কে, কী করেন। কেবল এটুকু আঁচ পায় যে, বাবা এক জন খ্যাতনামী।

কিন্তু বলিউডের পরিচালক-সঞ্চালক কর্ণ যে সন্তানদেরও প্রিয়পাত্র হতে চান। তাই কোমর বেঁধে নামবেন ভাবছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,‘‘ওদের বয়স এখন ৫ আর ৬। ভাবছি পরের বছর আগে ওদের ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখাব।’’

Advertisement

যশ এবং রুহি ‘কফি উইথ কর্ণ’-এর কোনও পর্ব দেখেছে কি না জানতে চাইলে সঞ্চালক বলেন, ‘‘এই শোয়ের যে অস্তিত্ব আছে, সেটা ওরা জানে, কারণ ছবি দেখেছে। টিভিতে দেখেছে। তবে পুরোপুরি নিশ্চিত নয় এটা কী।’’

তবে কর্ণের দাবি, তিনি মনে করেন না ওরা এমন শো ধৈর্য ধরে বসে দেখতে পারবে। তাঁর কথায়, ‘‘ওরা জানে না, আমি ছবি তৈরি করি। তবে যখন রাস্তাঘাটে আমায় দেখলে মানুষ ছুটে আসেন, নিজস্বী তুলতে চান, সেই দেখে আমার ছেলেমেয়েরা কিছু একটা বুঝে থাকবে। ওদের ধারণা স্পষ্ট করার জন্য কী করা যায়, আমি দেখছি এ বার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement