Entertainment News

কর্ণের ‘সাইরাত’ দিয়েই বলিউডে আসছেন শ্রীদেবীর মেয়ে

আলিয়া ভট্ট আর জাহ্নবীর মধ্যে একটা ছোট্ট মিল খুঁজে পাওয়া গিয়েছে। আলিয়াকে তো চেনেন। কিন্তু জাহ্নবী! তিনি কে? নামটা কেমন শোনা শোনা। তবে অনেকেই তাঁকে এখনও একডাকে চেনেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১২:০০
Share:

ছবি ইনস্টাগ্রাম

আলিয়া ভট্ট আর জাহ্নবীর মধ্যে একটা ছোট্ট মিল খুঁজে পাওয়া গিয়েছে। আলিয়াকে তো চেনেন। কিন্তু জাহ্নবী! তিনি কে? নামটা কেমন শোনা শোনা। তবে অনেকেই তাঁকে এখনও একডাকে চেনেন না। শ্রীদেবী আর বনি কপূরের মেয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটা ফিল্মি পার্টিতে মায়ের হাতে ধরে দেখা দিয়েছেন। তিনি ফিল্মে আসছেন কি না তা নিয়ে ঘোর জল্পনাও ছড়িয়েছিল। পেজ থ্রি-র পাতায় ভেসেও ছিলেন তিনি। কিন্তু, ওই পর্যন্তই! এর পর ফের শিরোনামে জাহ্নবী। কেন? এখানেই আলিয়ার সঙ্গে মিল জাহ্নবীর। আলিয়ার মতো জাহ্নবীকেও তাঁর প্রথম ফিল্মে নিয়ে আসছেন কর্ণ জোহর।

Advertisement

মরাঠি ফিল্ম ‘সাইরাত’-এর রিমেকে নায়িকার ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। চলতি বছরে বক্সঅফিসে একশো কোটির ব্যবসা করে সাড়া ফেলে দিয়েছিল ‘সাইরাতֹ’। আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে তার খবর ছড়িয়েছিল দেশের অন্য প্রান্তেও। এ দেশ থেকে সেরা বিদেশি ছবির অস্কার মনোনয়নের দৌড়েও কড়া টক্কর ছিল ‘সাইরাত’-এর। তবে শেষমেশ ‘বিসারানাই’এর কাছে তা হেরে যায়। বলিউড প্রযোজকরা যে এই ‘সাইরাত’এর পিছনে ঝাঁপাবেন না তা তো হতেই পারে না। সেই তালিকায় ছিলেন কর্ণও। শোনা যাচ্ছে, আগামী বছরেই এর রিমেক তৈরিতে মন দেবে কর্ণের ধর্মা প্রোডাকশন। আর সেখানেই দেখা যাবে জাহ্নবীকে।

আরও পড়ুন: বলিউডের যে তারকারা ছোট থেকেই স্টার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement