Kriti Sanon Wedding

বোন নুপূরের পর এ বার ছাঁদনাতলায় কৃতি, প্রেমিক কবীরের সঙ্গে সম্পর্কে পরিণতি দিতে চলেছেন নায়িকা?

শিল্পপতি কবীর বাহিয়ার সঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে কৃতিকে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি। এ সব গুঞ্জনের মাঝে বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২০:১৫
Share:

(বাঁ দিকে) কৃতি সেনন, (ডান দিকে) কবীর বাহিয়া। ছবি: সংগৃহীত।

সম্প্রতি স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নূপুর সেনন। বিয়ের নানা মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও একপ্রকার সিলমোহর দেন কৃতি। বহু দিন ধরেই জল্পনা, কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান, বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু সম্পর্কের কথা নিজের মুখে কখনওই স্বীকার করেননি কৃতি। এ সব গুঞ্জনের মাঝে বিয়ে নিয়ে মুখ খুললেন কৃতি।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেই রেগে যান অভিনেত্রী। সঞ্চালকের উপর রেগে গিয়ে বলেন, ‘‘বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন, আমি কবে বিয়ে করছি। আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’’ তাতেও না থেমে সঞ্চালক ফের প্রশ্ন করলেন, “বোনের মতো আপনারও কোনও অনুষ্ঠান কি শীঘ্রই হতে চলেছে?” তাতেই বিরক্ত কৃতির উত্তর, “আমি জানি না। আমি তখনই বিয়ে করব যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনও তাড়াহুড়ো নেই।”

এই সাক্ষাৎকারেই কৃতিকে বলিউডের স্বজনপোষণ নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী জানান, স্বজনপোষণ সব জায়গায় আছে। তবে তিনি পরিশ্রম করায় বিশ্বাসী। নিজের কাজের মান বৃদ্ধি করলে সুযোগ যে আসবে, তা বিশ্বাস করেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement