মাহিকার উপর রেগে গেল হার্দিকের ছেলে। ছবি: সংগৃহীত।
নাতাশা স্ত্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পরে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে হার্দিক পাণ্ড্যের। যদিও এই মুহূর্তে মডেল মাহিকা শর্মার সঙ্গেই নাকি থিতু তিনি। সর্বক্ষণ তাঁদের একসঙ্গে দেখা যায়। তা ছাড়া ক্রিকেটতারকার ছেলের সঙ্গেও মাহিকার একটা সমীকরণ লক্ষ করা যাচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচে মাহিকাকে দেখা গিয়েছে অগস্ত্যের সঙ্গে বসে খেলা দেখতে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাহিকার কোলে বসে খেলা দেখতে দেখতে রেগে গেল ছোট্ট অগস্ত্য।
দিনকয়েক আগেই অগস্ত্যের জন্য নতুন গাড়ি পাঠিয়েছেন হার্দিক। শুধু তা-ই নয়, হার্দিকের বান্ধবী মাহিকার সঙ্গে সখ্য তৈরি হয়েছে অগস্ত্যের। প্রায়ই দেখা যায়, মাহিকার হাত ধরে মাঠে ঢুকছে সে। আবার কখনও মাহিকার কোলে বসে আছে অগস্ত্য। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিনও স্টেডিয়ামে হার্দিকের ছেলেকে নিয়ে বসে থাকতে দেখা যায় মাহিকাকে। মাঠে তখন বাবা খেলছেন। হার্দিকের বলে কেউ ‘আউট’ হলে আনন্দে হাততালি দিচ্ছে অগস্ত্য। আবার বাবা ভাল ব্যাট করলেও আনন্দে লাফিয়ে উঠছে সে।
অনেকেই অগস্ত্যের সঙ্গে মাহিকার এমন সুন্দর সম্পর্ক দেখে প্রশংসা করেছেন। কিন্তু এরই মাঝে হঠাৎ যেন রেগে গেল অগস্ত্য। ব্যাট করার সময় যখন হার্দিক ‘আউট’ হয়ে গেলেন, তখনই আচমকা রেগে যায় তার ছেলে। একরত্তির এমন মেজাজ দেখে খানিক হতবাক হয়ে যান মাহিকা। তাঁদের দু’জনের এমন মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই ছড়িয়ে পড়ে। যদিও অনুরাগীদের একাংশের মত, বাবা ‘আউট’ হয়েছে বলেই শিশুমন দুঃখ পেয়েছে এবং সেটাই এ ভাবে প্রকাশ করেছে সে।