Nawazuddin Siddiqui

নওয়াজের বিবাহবিচ্ছেদের কারণ আমার আর আলিয়ার প্রেম? অসম্ভব: পীযূষ পাণ্ডে

আলিয়া আর পীযূষের আলাদা সম্পর্ক নিয়ে বলা হয়েছে, আলিয়ার হোয়াটসঅ্যাপ ডিপিতে আলিয়া আর পীযূষের ছবি আছে। সেই প্রসঙ্গে পীযূষ ক্ষোভ উগরে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২০ ১৬:৪৯
Share:

নওয়াজ, আলিয়া ও পীযূষ।

নওয়াজুদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়ার মধ্যে তরজা যেন বেড়েই চলেছে। বিবাহবিচ্ছেদ চেয়ে দিন কয়েক আগেই নোটিস পাঠিয়েছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে। সামনে এসেছে নওয়াজের সঙ্গে মিস ইন্ডিয়া নীহারিকার সম্পর্ক। এ বার মুম্বইয়ের সংবাদসংস্থা প্রচার করছে নওয়াজের স্ত্রী আলিয়া ওরফে অঞ্জনা আর ভায়কমের বিজনেস হেড পীযূষ পাণ্ডের ছবি ও তাঁদের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা। শুধু তাই নয়, বলা হচ্ছে সেই কারণেই এই বিচ্ছেদ!

Advertisement

দু’পক্ষের এই কাদা ছোড়াছুড়িতে রীতিমতো বিধ্বস্ত পীযূষ পাণ্ডে। তিনি মুম্বইয়ের সংবাদমাধ্যমকে পরিষ্কার জানান, ‘‘নওয়াজ আর আলিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে হঠাৎ আমাকে কেন দেখানো হচ্ছে? ওদের কাছের লোকরা সবাই জানে, ওদের দু’জনের সম্পর্ক কতটা অদ্ভুত হয়ে গিয়েছিল! আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক আসলে সম্পূর্ণ গুজব। এতে কার ভাল হচ্ছে? আর আমার অন্য সম্পর্ক আছে। যার সঙ্গে আছে সে ভাগ্যিস আলিয়ার বন্ধু! তাই বিষয়টা ঠিক জানে! আরে! এ ধরনের রটনা তো আমার সম্পর্ককেও প্রভাবিত করতে পারত!’’

আলিয়া আর পীযূষের আলাদা সম্পর্কের সপক্ষে বলা হয়েছে, আলিয়ার হোয়াটসঅ্যাপ ডিপিতে আলিয়া আর পীযূষের ছবি আছে। সেই প্রসঙ্গে পীযূষ মিডিয়ার সামনে তাঁর ক্ষোভ উগরে দেন। বলেন, ‘‘তিন জনের ছবি তোলা হল। সেখান থেকে ক্রপ করে দু’জনের ছবি হল। আর যদি ধরেও নিলাম দু’জন মানুষ ছবি তুলল, তাতেই কি বোঝা যায় তাদের মধ্যে গভীর সম্পর্ক আছে?’’

Advertisement

আরও পড়ুন: টাকা ফেরত দেবেন অক্ষয়?

পীযূষ জানান, নওয়াজের মাধ্যমেই আলিয়ার সঙ্গে তাঁর পরিচয়। এই প্রসঙ্গে সরাসরি টুইটে মন্তব্য করেন আলিয়া ওরফে অঞ্জনা। এই কারণে টুইটার অ্যাকাউন্ট খোলেন তিনি। প্রথম টুইটে তিনি বলেন, ‘‘কিছু সত্যি কথা আমি এ বার বলতে বাধ্য হব। কোনও রকম ভুল বোঝাবুঝি যাতে না হয় তার জন্য আমি টুইটারে এলাম। এ বার আর চুপ করে থাকা যাবে না...’’। আলিয়ার অ্যাকাউন্টের নাম ‘আলিয়া সিদ্দিকী ২০২০’। দ্বিতীয় টুইটে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে অন্য কোনও পুরুষের প্রেমের সম্পর্ক নেই। কোনও কোনও মিডিয়া ইচ্ছে করে আমার সঙ্গে অন্য পুরুষের ছবি জুড়ে মিথ্যে প্রচার চালাচ্ছে! আমি কোনও অন্যায় করিনি। যা কিছু করব আমি বাচ্চাদের জন্য করব। নিজের কথা নিজেকেই বলতে হবে। টাকা দিয়ে সত্যি কেনা যায় না।’’

Advertisement

আরও পড়ুন: শেহনাজ গিলের বাবার বিরুদ্ধে বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ

কোথায় গিয়ে পৌঁছবে নওয়াজ আর আলিয়ার বিচ্ছেদ? নওয়াজের তরফে অবশ্য কোনও বক্তব্য আসেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement