Shahid Kapoor daughter

মাত্র ৯ বছর বয়সেই ‘খুদে উদ্যোগপতি’! কত টাকা রোজগার করছে শাহিদ-মীরার মেয়ে মিশা?

শাহিদ কপূর ও তাঁর স্ত্রী মীরা কপূর দুই ছেলে-মেয়েকে ছোট থেকেই সম্পূর্ণ স্বাধীন হওয়ার শিক্ষা দিচ্ছেন। ফল, শাহিদের ৯ বছরের মেয়ে মিশা এখন থেকেই রোজগেরে হয়ে উঠেছে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৯
Share:

শাহিদ-মীরার ছোট্ট মেয়ে এখন উদ্যোগপতি। ছবি: সংগৃহীত।

তারকা মা-বাবার জীবন দূর থেকে দেখে যতটা মসৃণ মনে হয়, তা কি সব সময়ে সত্যি? অধিকাংশই নিজেদের আলো-ঝলমলে দুনিয়া থেকে সন্তানদের দূরে সুরক্ষিত রাখার চেষ্টায় থাকেন। সন্তানদের স্বনির্ভর করে তোলার পাঠ দেন তাঁরা। যেমন, শাহিদ কপূর ও তাঁর স্ত্রী মীরা কপূর। দুই ছেলে-মেয়েকে ছোট থেকেই সম্পূর্ণ স্বাধীন হওয়ার শিক্ষা দিচ্ছেন। ফল, শাহিদের ৯ বছরের মেয়ে মিশা এখন থেকেই রোজগেরে হয়ে উঠেছে!

Advertisement

দিনকয়েক আগে সানি লিওনি জানান, তাঁর ১০ বছরের মেয়ে নিশা এই বয়সেই ব্যবসা শুরু করেছে। এ বার তারকাখুদে ব্যবসায়ীর তালিকায় নতুন নাম মিশা। বড় মেয়েকে নিয়ে গর্বিত মীরা। তারকাপত্নী জানান, তাঁদের মেয়ে ‘বেকিং’ করা শুরু করেছে। অর্থাৎ বাড়িতে নিজে নিজেই রকমারি সব বিস্কুট তৈরি করে একরত্তি। শুধু তা-ই নয়, সেগুলো মিশা বিভিন্ন মেলায় বিক্রিও করেছে। ছোট্ট মিশার নিজের হাতে বানানো বিস্কুট নাকি কয়েক মিনিটেই সব বিক্রি হয়ে গিয়েছে। খবর, মিশা এক একটা বিস্কুটের দাম রেখেছে ২০০ টাকা।

ছেলে ও মেয়েকে নিয়ে ভীষণ সচেতন শাহিদ। স্কুলের বার্ষিক অনুষ্ঠান হোক কিংবা বাইরে খেতে যাওয়া, সন্তানদের ছবি তোলার ক্ষেত্রে বার বার ছবিশিকারিদের নিষেধ করেছেন শাহিদ। শোনা যায়, মেয়ের জন্য ধূমপান ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই কন্যাই এখন খুদে উদ্যোগপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement