Shah Rukh Khan

আট দেশে ঘুরেছেন, পাঁচতারা হোটেলে থেকেছেন! শাহরুখের জন্য জীবনে আর কী বদল আসে তাঁর দেহরক্ষীর?

বেতন হয়তো কোটি কোটি টাকা নয়, তবে বলিউডের বাদশার দেহরক্ষী হিসাবে প্রায় সারা পৃথিবী ঘুরে ফেলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১২:৩০
Share:

শাহরুখ সম্পর্কে আর কী জানালেন ইয়াসিন? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের সঙ্গে কাজ করতে এসে জীবন বদলে গিয়েছিল তাঁর প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বেতন হয়তো তাঁদের কোটি কোটি টাকা নয়, কিন্তু বলিউডের বাদশার দেহরক্ষী হিসাবে প্রায় সারা পৃথিবী ঘুরে ফেলেছেন তিনি।

Advertisement

শাহরুখের জন্যই জীবনে প্রথম বিমানে চড়ার সুযোগ পেয়েছিলেন ইয়াসিন। বিশ্বের আটটি দেশ ঘুরতে পেরেছেন তাঁর জন্যই। প্রাক্তন দেহরক্ষীর কথায়, “শাহরুখ স্যরের জীবন যেমন ছিল, আমার জীবনও তেমন ছিল। ব্যক্তিগত বিমানে বিশ্ব ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলাম। পাঁচতারা হোটেলে থেকেছিলাম। আমার পাসপোর্টে আটটি দেশের স্ট্যাম্প রয়েছে। শাহরুখ স্যরের সঙ্গে কাজ করার সময়েই আমি জীবনে প্রথম বিমান দেখার সুযোগ পেয়েছিলাম।”

২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শাহরুখের দেহরক্ষী হিসাবে কাজ করেছিলেন ইয়াসিন। সেই সময়ে বাদশার পরিবারকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। শাহরুখ শুধুই বড় তারকা নন। বাবা হিসাবেও তিনি অসাধারণ, জানান ইয়াসিন। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের জীবনের সঙ্গে নিজেকে সব সময়ে জড়িয়ে রাখেন শাহরুখ। ইয়াসিনের কথায়, “ওদের স্কুলে খেলাধুলার বিষয় থাকলে সব সময়ে শাহরুখ স্যর উপস্থিত থাকতেন। শহরে থাকলে নিজেই ওদের স্কুলে ছাড়তে যেতেন, যতই ক্লান্তি থাকুক। নিজে সবটা প়ড়তেন এবং তারপর সন্তানদের পড়াতে বসতেন। ওঁর এই বিষয়টা সবচেয়ে ভাল লাগত।”

Advertisement

ইয়াসিন আরও জানান, প্রতি বছর কাজ থেকে দু’মাসের জন্য বিরতি নিতেন শাহরুখ। এই সময়টা তিনি লন্ডনে পরিবারের সঙ্গে কাটাতেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement