Shah Rukh Khan-Alia Bhatt

তাঁরা কোটি কোটি টাকা বেতন পান? কী জানালেন শাহরুখ ও আলিয়ার দেহরক্ষীরা

একসময় দেহরক্ষীদের কোনও পারিশ্রমিকই ছিল না। ইয়াসিনই প্রথম উদ্যোগী হয়েছিলেন পারিশ্রমিকের জন্য। অন্য দেহরক্ষীরাও পারিশ্রমিক নেওয়ার কথা বলতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৬
Share:

শাহরুখ ও আলিয়ার দেহরক্ষীদের পারিশ্রমিক কত? ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের দেহরক্ষীরা নাকি কোটি কোটি টাকা পারিশ্রমিক পান। এই বিষয়টি নিয়ে মুখ খুললেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান।

Advertisement

ইয়াসিন জানান, তাঁর জন্যই এখন দেহরক্ষীরা নির্দিষ্ট পারিশ্রমিক পান। না হলে আগে সেই ভাবে দেহরক্ষীরা তেমন গুরুত্ব পেতেন না। তবে আজও কোটি কোটি টাকা আয় করেন না দেহরক্ষীরা। এমন দাবি করেছেন ইয়াসিন। তাঁর কথায়, “মোটেই ২-২.৫ কোটি টাকা আয় করেন না কেউ। কেউ যদি বড় তারকার দেহরক্ষী হন, তা হলে তাঁদের নির্দিষ্ট পারিশ্রমিক থাকে। এ ছাড়া, যখন কোনও ছবি তৈরি হয়, তখনই প্রযোজকেরা সিদ্ধান্ত নেন দেহরক্ষীরা কত পারিশ্রমিক পাবেন।”

কিন্তু একসময় দেহরক্ষীদের কোনও পারিশ্রমিকই ছিল না। ইয়াসিনই প্রথম উদ্যোগী হয়েছিলেন পারিশ্রমিকের দাবিতে। অন্য দেহরক্ষীরাও পারিশ্রমিক নেওয়ার কথা বলতে শুরু করেন। তাঁরা পারিশ্রমিক পেতে শুরু করলে গৌরী খানকে ইয়াসিন বলেছিলেন, “শুট হলে দেহরক্ষীরা পারিশ্রমিক পাচ্ছেন। আমারও তো পাওয়া উচিত।” সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান গৌরী। বছরে কি সত্যিই ২-২.৫ কোটি টাকা রোজগার করেন? উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় না, বছরে এত টাকা কেউ পান। কোনও তারকার সঙ্গে সেই বোঝাপড়া থাকলে আলাদা ব্যাপার। কিন্তু বেতন এত বেশি হয় না। মাসে কে-ই বা ৮-১০ লক্ষ টাকা দেন?”

Advertisement

আলিয়া ভট্টের দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম এক সাক্ষাৎকারে জানান, মাসে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা মতো বেতন পান তাঁরা। এর বেশি কেউ পান না। তবে সলমন খানের দেহরক্ষী শেরা এ ক্ষেত্রে ভিন্ন। তাঁর নিজস্ব ব্যবসা রয়েছে বলেই তিনি কোটি কোটি টাকার মালিক, জানান ইউসুফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement