Shahid Kapoor-Mira Kapoor

অভিনয়ে পা রাখতে চলেছেন মীরা রাজপুত? নিজস্ব পরিচিতি নিয়ে কী বললেন শাহিদ-পত্নী?

লাল গালিচায় হাঁটলে নায়িকাদের মতোই তাঁকে দেখতে লাগে বলে মনে করেন অনেকে। ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ডেরও মুখ হয়ে উঠেছেন তিনি। এ বার কি শাহিদ-পত্নী মীরা কপূর অভিনয়েও নাম লেখাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৭:০৩
Share:

শাহিদের স্ত্রীও এ বার অভিনয়ে? ছবি: সংগৃহীত।

তাঁর প্রথম পরিচয়, তিনি শাহিদ কপূরের স্ত্রী। ‘হায়দর’ অভিনেতাকে বিয়ে করার পর থেকেই বলিউডের চেনা মুখ হয়ে উঠেছেন তিনি। যে কোনও অনুষ্ঠানে শাহিদের সঙ্গে দেখা যায় তাঁকে। লাল গালিচায় হাঁটলে নায়িকাদের মতোই তাঁকে দেখতে লাগে বলে মনে করেন অনেকে। ইতিমধ্যেই বিভিন্ন ব্র্যান্ডেরও মুখ হয়ে উঠেছেন তিনি। এ বার কি শাহিদ-পত্নী মীরা রাজপুত কপূর অভিনয়েও নাম লেখাবেন? বহু দিন ধরেই এমন জল্পনা চলছে। সম্প্রতি এক আলোচনাসভায় কী বললেন তিনি?

Advertisement

শাহিদ-পত্নী হওয়ায় তিনিও কি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন? মীরার বক্তব্য, “আমি খুবই প্রতিভাশীল এক পরিবারের অংশ। আমি সত্যিই ওঁদের খুবই শ্রদ্ধা করি। আর ওঁদের এত কাছ থেকে দেখেই বুঝেছি, একজন অভিনেতা হয়ে ওঠার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম ও অসীম প্রতিভা। নিরলস পরিশ্রম থাকলে তবেই এমন শিল্পের অধিকারী হয়ে ওঠা যায়।” তাই মীরার নিজের অভিনেত্রী হওয়ার কোনও শখ নেই বলে জানান। বরং এত প্রতিভাশীল মানুষের মধ্যে দর্শক হয়েই তিনি থাকতে চান।

মীরা সেই আলোচনাসভায় আরও বলেন, “অভিনয়কে এত সহজ ভাবলে সেই শিল্পেরই ক্ষতি করা হবে। আমি তাই পিছনে দর্শকের ভূমিকা পালন করতে পারলেই খুশি হব। অভিনেত্রী হওয়ার ভাবনাও আমার মাথায় কখনওই আসেনি।”

Advertisement

উল্লেখ্য, শাহিদ বিয়ে করেছিলেন ২০১৭ সালে। সম্বন্ধ করে মীরা কপূরের সঙ্গে বিয়ে করেন তিনি। মীরাও এখন উদ্যোগপতি। ত্বক পরিচর্যার নিজস্ব ব্র্যান্ড রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement