Ranveer Singh

রণবীরকে খুনের হুমকি দিয়ে ১০ কোটি টাকার দাবি! ‘ভয়েস নোট’-এর নেপথ্যে কে? জানাল মুম্বই পুলিশ

মুম্বই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আমেরিকার ফোন নম্বর থেকে এসেছিল এই হুমকিবার্তা। আমেরিকার তদন্তকারী সংস্থার মাধ্যমে এই নম্বর সম্পর্কে বিশদে জানার চেষ্টা করে মুম্বই পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭
Share:

রণবীরকে হুমকি দিয়েছে কে? ছবি: সংগৃহীত।

রোহিত শেট্টীর বাড়ির সামনে হামলার পরেই হুমকি পেয়েছিলেন রণবীর সিংহ। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকেই খুনের হুমকি পেয়েছেন নায়ক, শোনা যাচ্ছিল এমনই। রণবীরের আপ্তসহায়কের হোয়াট্‌সঅ্যাপে এসেছিল একটি ভয়েস নোট। সেখানেই দেওয়া হয়েছিল খুনের হুমকি। ১০ কোটি টাকা দাবিও করা হয় সেই সঙ্গে। ওই কণ্ঠের নেপথ্যে কে? জানাল মুম্বই পুলিশ।

Advertisement

মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আমেরিকার একটি ফোন নম্বর থেকে এসেছিল এই হুমকিবার্তা। আমেরিকার তদন্তকারী সংস্থার মাধ্যমে এই নম্বর সম্পর্কে বিশদে জানার চেষ্টা করে মুম্বই পুলিশ। জানা যায়, ওই ফোন নম্বর হ্যারি বক্সার নামে একজনের। তিনি নাকি লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ। তিনিই ১০ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দিয়েছেন রণবীরকে। ঘটনার তদন্ত এখনও চলছে।

কয়েক দিন আগেই মুম্বইয়ে রোহিতের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। সেই ঘটনার ঠিক পরেই রণবীরের আপ্তসহায়কের ফোনে হুমকিবার্তা পৌঁছে যায়। আপ্তসহায়কের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। তবে রণবীর ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অভিনেতার বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এ বিষয়ে ‘ধুরন্ধর’ অভিনেতার পক্ষ থেকে কোনও বিজ্ঞপ্তি বা বার্তা এখনও দেওয়া হয়নি। খবরটি ছড়ানোর পর থেকেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Advertisement

উল্লেখ্য, গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে রণবীরের ‘ধুরন্ধর’। ছবির সাফল্য উপভোগ করছিলেন অভিনেতা। তার মধ্যেই এসেছে এই হুমকিবার্তা। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement