Naga Chaitanya

‘সামান্থার সঙ্গে শেষ স্মৃতিটাও মুছে ফেলুন’, শোভিতাকে বিয়ের আগে নাগার বড় পদক্ষেপ

বিয়ের তোরজোড়ের মধ্যে অবশ্য প্রশ্ন উঠছে, কেমন আছেন নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ২০:০৭
Share:

(বাঁ দিকে) শোভিতা ও নাগা চৈতন্য, সামান্থা রুথ প্রভু (ডান দিকে) ছবি: সংগৃহীত।

বাগ্‌দান পর্ব আগেই সেরেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন নাগার্জুন। কিছু দিন আগেই প্রাক্‌বিবাহ অনুষ্ঠানের কিছু ছবি শোভিতা নিজেও ভাগ করেছেন সমাজমাধ্যমে। বোঝাই যাচ্ছে দুই পরিবারে এখন সাজ সাজ রব। বিয়ের প্রস্তুতি তুঙ্গে। যদিও বিয়েটা ঠিক কবে হচ্ছে, তা নিয়ে মুখে কুলুপ সকলের।

Advertisement

বিয়ের প্রস্তুতির মধ্যে অবশ্য প্রশ্ন উঠছে, কেমন আছেন নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু। নেটাগরিকের চোখ কিছুই এড়ায় না। নাগা চৈতন্যের সমাজমাধ্যমে সামান্থার সঙ্গে একটি মাত্র ছবি ছিল। কারণ শোভিতার সঙ্গে বাগ্‌দানের পরে সামান্থার সঙ্গে সব ক’টি ছবিই মুছে ফেলেছিলেন নাগা চৈতন্য। তাই অনুরাগীদের দাবি, “কেনই বা একটি ছবি রেখে দিয়েছেন? নতুন জীবন যখন শুরুই করছেন, তখন এই ছবিটিও মুছে দিন।”

এক নেটাগরিক লিখেছিলেন, “আপনি তো সামান্থাকে আর সমাজমাধ্যমে অনুসরণ করেন না। তা হলে ওই একটা ছবি রেখে আর কী লাভ?”

Advertisement

অবশেষে সেই ছবিটিও মুছে ফেললেন নাগা চৈতন্য। প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাখা শেষ স্মৃতিও সমাজমাধ্যম থেকে সরিয়ে দিলেন তিনি। এক সঙ্গে যে ছবিগুলিতে অভিনয় করেছেন, তার পোস্টারগুলিই এখন সম্বল।

২০১৫ সাল থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। শোনা যায় বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস আগেও নাগার সঙ্গে পরিবার কল্পনা করছিলেন সামান্থা। কিন্তু সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে আসেন শোভিতা। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে তাঁরা বাগ্‌দান সারেন মাস খানেক আগে। ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে বাগ্‌দান পর্ব সারেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement