Neena Gupta

সাহসী পোশাক থেকে পরিচালকের দ্বারা হেনস্থার ঘটনা! কোন ঘটনার কথা প্রকাশ্যে আনলেন নীনা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানান, কেরিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাঁকে হেনস্থা করেছিলেন। সেই হেনস্থা নিয়ে খোলাখুলি কথাও বলেছিলেন। সেই জন্য তাঁর ভোগান্তিও হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪
Share:

কোন ঘটনার কথা প্রকাশ্যে আনলেন নীনা? ছবি: সংগৃহীত।

তিনি এখন বর্ষীয়ান অভিনেত্রী। তবে পেশাদারিত্বে কোনও খামতি রাখেন না। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘বধ ২’। সাহসী পোশাক পরার জন্য প্রায়ই কটাক্ষের শিকার হন তিনি। তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সপাটে জবাব দিয়েছেন নীনা গুপ্ত। পাশাপাশি দাবি করেছেন, এক পরিচালকের কাছে কী ভাবে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা জানান, কেরিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাঁকে হেনস্থা করেছিলেন। সেই হেনস্থা নিয়ে খোলাখুলি কথাও বলেছিলেন। সেই জন্য তাঁর ভোগান্তিও হয়েছিল। ৬৬ বছর বয়সি অভিনেত্রী সাহসী পোশাক নির্বাচনের জন্যও কটাক্ষের শিকার হয়েছেন। সেই বিষয়ে নীনার স্পষ্ট মত, “যে মহিলারা মন্তব্য করে, ওরা আসলে হিংসে করে। ওরাও এমন পোশাক পরতে চায়, কিন্তু পারে না। বেশিরভাগ মানুষ পোশাক দেখে একজনের চরিত্র বিচার করে।”

বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, “আমি শুরু থেকেই এমন। আমার শিরায় এমন রক্তই বইছে। তবে এখন আমি আরও সহজে মনের কথা বলতে পারি। আগে পারতাম না। একবার বলেছিলাম, কিন্তু তার ফল খুব খারাপ হয়েছিল। অনেক নোংরা কথা রটেছিল।”

Advertisement

কেরিয়ারের শুরুর দিকের সেই ঘটনার কথা স্মরণ করে নীনা বলেন, “আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। এক পরিচালক আমাকে হেনস্থা করেছিলেন, অশালীন মন্তব্যও করেছিলেন। নারীসঙ্গ পছন্দ করতেন সেই পরিচালক। তিনি ভেবেছিলেন, আমি নতুন। তাই আমাকে প্রভাবিত করা সহজ হবে। কিন্তু সেটা তিনি পারেননি। তিনি সবার সামনে খারাপ কথা বলেছিলেন। আমি খুব রেগে গিয়েছিলাম।”

নীনা আরও বলেন, “আমি জানতাম কেউ আমার কথা শুনবে না। তিনি বড় পরিচালক ছিলেন। তখন সমাজমাধ্যম ছিল না। শুধু সংবাদমাধ্যম ছিল। আমি সেই পরিচালকের নাম নিয়ে ঘটনাটি প্রকাশ্যে কথা বলেছিলাম। এটা আমার বোকামি ছিল। আমাকে কেউ দিশা দেখানোর ছিল না। ঠিক ভুল বোঝানোর কেউই ছিল না। এর পর তিনি আমার সম্পর্কে আরও বাজে ও নোংরা কথা বলেছিলেন। কিন্তু কেউ আমার কথা শোনেনি, কারণ তিনি বেশি ক্ষমতাশালী ও পরিচিত ছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement