Urmila Matondkar's Net wort

অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তি ঊর্মিলার?

২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে লড়েওছিলেন। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০
Share:

বাড়ি-গাড়ি মিলিয়ে কত সম্পত্তি ঊর্মিলার? ছবি: সংগৃহীত।

বলিউডের ‘রঙ্গিলা’ তিনি। অভিনয়ে ও নাচে একসময়ে সাড়া ফেলেছিলেন। কিন্তু হঠাৎই বলিউড থেকে ক্রমশ সরে যান। রাজনীতিতে যোগ দেন। সেই ঊর্মিলা মাতন্ডকরের ৫২ বছরের জন্মদিন বুধবার। এখন তিনি কত সম্পত্তির মালিক?

Advertisement

২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে লড়েওছিলেন। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন। এখন তিনি শিবসেনারই সদস্য।

শোনা যায়, মোট ৬৮.২৮ কোটি টাকার সম্পত্তি ঊর্মিলার। এর মধ্যে ৪০.৯৩ কোটি টাকার অস্থাবর সম্পত্তি ও ২৭.৩৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি। বিভিন্ন বন্ডে, মিউচুয়াল ফান্ডে প্রায় ২৮ কোটি টাকার বিনিয়োগ রয়েছে অভিনেত্রীর। স্থাবর সম্পত্তির মধ্যে তিনটি ফ্ল্যাট রয়েছে। উর্মিলার হাতে রয়েছে ১.২৭ কোটি টাকার একটি হিরের আংটি। গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। রয়েছে মার্সিডিজ় বেন্জ। তবে সেই সঙ্গে নিয়মিত যাতায়াতের জন্য একটি আই২০ গাড়িও ব্যবহার করেন তিনি।

Advertisement

উল্লেখ্য, ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা। লাস্যময়ী ঊর্মিলাকে জহুরির চোখে চিনেছিলেন রামগোপাল বর্মা। আমির খান, জ্যাকি শ্রফের সঙ্গে ‘রঙ্গিলা’ ছবির সাফল্যের পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ‘জুদাই’, ‘সত্য’, ‘কৌন’, ‘পিঞ্জর’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’— একের পর এক হিট ছবিতে লাস্যের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলেন তৎকালীন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। ২০১৪ সালের পরে বলিউড থেকে অদৃশ্যই হয়ে যান অভিনেত্রী। পরে যোগ দেন রাজনীতিতে। নারীদের উন্নয়নের জন্যও সমাজমাধ্যমে নিয়মিত বার্তা দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement