Babli Sundari Serial

সামনের দাঁত উঁচু, চোখে মোটা ফ্রেমের চশমা! মগরার মেয়ে স্নেহা কী করে হয়ে উঠলেন ‘বাবলি সুন্দরী’?

ছোট থেকেই নাচের প্রতি টান তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন স্নেহা। বিভিন্ন নাচের অনুষ্ঠানে যোগও দিয়েছেন তিনি। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৩:৫৬
Share:

‘বাবলি’ চরিত্রে স্নেহা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

মগরার মেয়ে স্নেহা মুখোপাধ্যায়। সেখানেই বড় হওয়া। পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন। সেখান থেকেই এখন তিনি ধারাবাহিকের নায়িকা। দর্শকের কাছে তিনি এখন বাবলি। নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ শুরু হয়েছে দিনকয়েক হল। এই প্রথম নায়িকা হিসাবে ছোটপর্দায় অভিষেক হল তাঁর। কী ভাবে শুরু হল এই যাত্রা?

Advertisement

ছোট থেকেই নাচের প্রতি টান তাঁর। নাচ নিয়েই পড়াশোনা করছেন স্নেহা। বিভিন্ন নাচের অনুষ্ঠানে যোগও দিয়েছেন তিনি। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখানে তিনি আদ্যোপান্ত নায়িকা। লুকেও রয়েছে নতুনত্ব। চোখে মোটা ফ্রেমের চশমা। সামনের দাঁত উঁচু। যা দেখে অনেকে হিন্দি ধারাবাহিকের সঙ্গেও তুলনা টেনেছেন।

স্নেহা বলেন, “প্রথমে তো কথা বলতে অসুবিধা হচ্ছিল। এখন ধীরে ধীরে অনেকটা সহজ হয়েছে। তেমন অসুবিধা হচ্ছে না। অনেকে তুলনা টানছেন, শুনেছি। কিন্তু, এই সব নিয়ে আমি ভাবতে রাজি নই। প্রথম কাজ শুরু করেছি, সেটা নিয়েই থাকতে চাই।” অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না স্নেহার। তিনি বলেন, “আমার মা, বাবা বেশি উচ্ছ্বসিত এই কাজ নিয়ে।” তাঁর পরিবারে রয়েছেন মা,বাবা, ভাই আর ঠাকুরমা। মা মাঝে মাঝে যাতায়াত করেন। অভিনেত্রী জানিয়েছেন, নায়ক হানি বাফনার থেকে অনেক কাজ শিখেছেন। ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে অভিনয়ের পরে হঠাৎই আসে নতুন কাজের সুযোগ। আপাতত মন দিয়ে এই কাজ করতে চান স্নেহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement