Mainul Ahsan Nobel Controversy

বাংলাদেশি গায়ক নোবেলের বিরুদ্ধে বড় অভিযোগ, আবার গ্রেফতার সঙ্গীতশিল্পী! কী ঘটেছে?

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় গায়ক নোবেলকে। কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০
Share:

কেন গ্রেফতার করা হল নোবেলকে? ছবি: সংগৃহীত।

এক বছর আগে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়ক। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন অনুযায়ী সোমবার আবার গ্রেফতার করা হয়েছে গায়ককে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

Advertisement

‘কালের কণ্ঠ’-কে ডেমরা থানার তদন্তকারী আধিকারিক মুরাদ হোসেন জানিয়েছেন, গায়কের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্থা করার অভিযোগ উঠেছে। সেই মামলায় গায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে তাঁকে।

রিয়্যালিটি শো-এর দৌলতে ভারতে যথেষ্ট পরিচিত বাংলাদেশের গায়ক নোবেল। এমনকি এ দেশে ছবির গানও গেয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরেই নানা মামলায় জড়িয়েছে তাঁর নাম। নোবেলের বিরুদ্ধে একাধিক বিবাহ, প্রতারণা, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ রয়েছে। এক বছর আগে নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন। এর আগেও অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করেছিল ডেমরা থানার পুলিশ। নোবেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরই পরিচিত এক মহিলা। কিন্তু গ্রেফতার হওয়ার পরই সেই মহিলাকে নিজের স্ত্রী বলে দাবি করেন গায়ক। যদিও বিবাহ সংক্রান্ত কাবিলনামা তিনি আদালতে দাখিল করতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement