—ফাইল চিত্র।
রিয়া চক্রবর্তীর পাশে থাকার, তাঁর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। নিখিল টুইট করেন, ‘‘আমি তোমাকে চিনি না। জানি না, তুমি কেমন মানুষ। হয়তো তোমাকে যতটা খারাপ দেখানো হচ্ছে, ততটাই খারাপ তুমি। হয়তো নয়। আমি এটুকু জানি, যেটা তোমার সঙ্গে হচ্ছে সেটা একটা সভ্য দেশ করতে পারে না, এটা অনৈতিক। এই সব মিটে গেলে তোমার সঙ্গে কাজ করতে চাই।’’ এর আগে ‘বীরে দি ওয়েডিং’ ও ‘দবং থ্রি’র প্রযোজনা করেছেন নিখিল।