Nora Fatehi and Sunjay Dutt

অশালীন নাচ ও যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা! নোরা ও সঞ্জয়ের গানের উপর নিষেধাজ্ঞার দাবি

গানের দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বার-এ নাচছেন নোরা। তার চারপাশ জুড়ে নাচছেন একদল পুরুষ। নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:৩৫
Share:

নোরা ও সঞ্জয়ের বিরুদ্ধে বড় অভিযোগ। ছবি: সংগৃহীত।

বাদশার ‘টটীরী’ গান নিয়ে তোলপাড়। অভিযোগ, গানে রয়েছে নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কথা। এ বার অশালীন নাচের অভিযোগ উঠল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে।

Advertisement

সারা ভারতে মুক্তি পাবে সঞ্জয়ের ছবি ‘কেডি’। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। গানের কথায়ও রয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা। এমনকি, নাচের ভঙ্গিমাও ‘কুরুচিকর’ বলে অভিযোগ উঠেছে। সঞ্জয় ও নোরা দু’জনের নাচের ভঙ্গিমার বিরুদ্ধেই সমালোচনা হচ্ছে।

গানের দৃশ্যে দেখা যাচ্ছে, একটি বার-এ নাচছেন নোরা। তার চারপাশ জুড়ে নাচছেন একদল পুরুষ। নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছে করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলির মধ্যেও যৌনমিলনের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কটাক্ষের শিকার হচ্ছেন গীতিকার রকিব আলমও।

Advertisement

এক বিরক্ত নেটাগরিকের মন্তব্য, “অশ্লীলতাই সবার উপরে জায়গা করে নিচ্ছে। এত জঘন্য গানের কথা এবং অশালীনতায় ভরা নাচ।” আর এক নেটাগরিকের বক্তব্য, “২০২৬ সালেও এমন গান তৈরি হচ্ছে, যেখানে মহিলাকে ভোগ্যপণ্যের মতো করে দেখানো হচ্ছে। আর সঞ্জয় দত্ত এত বর্ষীয়ান অভিনেতা হয়েও এমন ভাবে নাচছেন!” অনেকেই এই গানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করেছেন।

‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি তৈরি কন্নড় ভাষায়। অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টী, রীশমা নানাইয়া। ৩০ এপ্রিল এই ছবি মুক্তি পাবে সারা দেশের প্রেক্ষাগৃহে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement