Nora Fatehi-Sanjay Dutt-Badshah

‘অশালীনতা’র অভিযোগে এ বার সমন গেল নোরা, সঞ্জয় ও বাদশার কাছে! উপস্থিত না হলে কড়া পদক্ষেপ

বৃহস্পতিবার সকালে জাতীয় মহিলা কমিশনের এক্স হ্যান্ডলে জানানো হয়, কমিশনের মতে প্রাথমিক ভাবে এই কনটেন্ট আপত্তিকর এবং ভারতীয় ন্যায় সংহিতার বিধান লঙ্ঘন করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৪:৪৯
Share:

আইনি বিপাকে নোরা, সঞ্জয় ও বাদশা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সম্প্রতি ‘অশালীনতা’র অভিযোগ ওঠে দু’টি গানের বিরুদ্ধে। বুধবারই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিষিদ্ধ করেছে নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের নাচের গানটি। কয়েক দিন ধরে তুমুল বিতর্কের জেরে সমাজমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওই গানটি। সেইসঙ্গে সরানো হয়েছে বাদশার গাওয়া বিতর্কিত গানটিও। তবে তাতেও স্বস্তি নেই তারকাদের। এ বার জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে সমন পাঠানো হল নোরা, সঞ্জয় ও বাদশাকে।

Advertisement

বৃহস্পতিবার সকালে কমিশনের এক্স হ্যান্ডলে জানানো হয় যে, কমিশনের মতে প্রাথমিক ভাবে এই কনটেন্ট আপত্তিকর এবং ভারতীয় ন্যায় সংহিতার বিধান লঙ্ঘন করছে। ‘টটীরী’ ও ‘সরকে চুনর তেরে’— এই দু’টি গান নিয়ে বিতর্ক। প্রথম গানটির জন্য গায়ক বাদশা, ওই গানের ভিডিয়োর পরিচালক মাহি সন্ধু এবং প্রযোজক হিতেনকে সমন পাঠানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় প্রাসঙ্গিক সমস্ত নথি-সহ উপস্থিত থাকতে হবে। আরও বলা হয়েছে, উপস্থিত না থাকলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে অভিযুক্তদের বিরুদ্ধে।

অন্য দিকে ‘সরকে চুনর তেরি’ গানটির জন্য অভিনেত্রী নোরা ফতেহি, অভিনেতা সঞ্জয় দত্ত, প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ এবং পরিচালক কিরণ কুমারকে সমন করা হয়েছে। তাঁদের আগামী ২৪ মার্চ উপস্থিত থাকতে বলা হয়েছে। তাঁদেরও বলা হয়েছে, তাঁরা উপস্থিত না হলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া বলা হয়েছে, “এই গানের কনটেন্ট যৌন ইঙ্গিতপূর্ণ, আপত্তিকর এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের বিধি লঙ্ঘন করেছে।”

Advertisement

উল্লেখ্য, দু’টি গানই নেটমাধ্যমের সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদশা ক্ষমা চেয়েছেন ‘টটীরী’ গানের জন্য। অন্য দিকে, নোরাও কাঁদতে কাঁদতে একটি ভিডিয়ো করে জানিয়েছেন, তিনি বুঝতে পারেননি ওই গানের হিন্দি সংস্করণ শালীনতার সীমা ছাড়িয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement