Nushrratt Bharucha

প্রিয় দলের জয়ের মুহূর্ত! নেপথ্যে ‘গোঙানি’র শব্দ? বিতর্কে পড়ে মুখ খুললেন নুসরত ভরুচা

৩১ মে আরসিবি-র জয়ের পরে ভিডিয়োটি পোস্ট করেছিলেন নুসরত। নেটাগরিকের একাংশের মতে, নেপথ্যে শোনা যাচ্ছিল নাকি ‘অশালীন’ কিছু শব্দ। কেউ কেউ দাবি করেছেন, নেপথ্য থেকে শীৎকার ও চড় মারার শব্দ আসছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৭:৫২
Share:

বিতর্কে মুখ খুললেন নুসরত! ছবি: সংগৃহীত।

বিতর্কে নুসরত ভরুচা। আইপিএল ২০২৬-এ ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ জয়ী হওয়ার পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো ঘিরেই বিতর্কের সূত্রপাত। জয়ের মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। নেপথ্যে এমন কিছু শব্দ শোনা যাচ্ছিল, যা ঘিরে নেটাগরিকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল। কটাক্ষেরও শিকার হন নায়িকা।

Advertisement

৩১ মে আরসিবি-র জয়ের পরে আলোচিত ভিডিয়োটি পোস্ট করেছিলেন নুসরত। নেটাগরিকের একাংশের মতে, নেপথ্যে নাকি শোনা যাচ্ছিল ‘অশালীন’ কিছু শব্দ। কেউ কেউ দাবি করেছেন, নেপথ্য থেকে নাকি শীৎকার ও চড় মারার শব্দ আসছিল। ভিডিয়োটি কিছু ক্ষণের মধ্যেই সরিয়ে দিয়েছিলেন নুসরত। কিন্তু, তত ক্ষণে নানা রকমের গুজব ছড়িয়ে পড়েছে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি বিস্তারিত পোস্ট করে নুসরত পুরো বিষয়টি খোলসা করেন। তিনি জানান যে, ম্যাচ দেখার সময়ে তিনি এক বন্ধুর বাড়িতে ছিলেন এবং যে শব্দ নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, তা আসলে সেখানে থাকা একটি কুকুরছানার কান্নার শব্দ ছিল। এমনই দাবি করেছেন নুসরত। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “কিছু মানুষ সত্যিই সীমা ছাড়িয়ে গিয়েছেন। একটি কুকুরছানার কান্নার শব্দ নিয়ে এত হইচই হচ্ছে। এমনকি আমার নামে ভুয়ো তথ্যও ছড়ানো হয়েছে। তাই সত্যিটা জানাচ্ছি। আমি আমার বন্ধুর বাড়িতে ম্যাচ দেখছিলাম। তাদের ছোট্ট কুকুরছানাটি এই ধরনের শব্দ করছিল।”

Advertisement

পরে নুসরত আরও কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি যে বাড়িতে ম্যাচ দেখছিলেন, সেই বাড়ির দৃশ্য এবং সেই সময়ে ওই কুকুরছানার কার্যকলাপের ছবিও তুলে ধরেন। সেখানেই জানান, এই কুকুরছানাই নাকি শব্দ করছিল। শীৎকারের শব্দের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement