Hair Spa at Home

বাড়িতেই করে ফেলুন হেয়ার স্পা! সহজ পাঁচ ধাপে চুল হবে রেশমের মতো নরম আর ঝলমলে

পার্লারে যাওয়ার সময় যদি না থাকে, তা হলে বাড়িতেই মাত্র পাঁচটি সহজ ধাপে পেয়ে যেতে পারেন নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত চুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৮:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

ব্যস্ত জীবনে চুলের হারিয়ে যাওয়া জেল্লা এবং পুষ্টি ফিরিয়ে আনতে স্পা জরুরি। তবে ঘরে বসেই করুন এই মিনি হেয়ার স্পা। তবে পার্লারে যাওয়ার সময় যদি না থাকে, তা হলে বাড়িতেই মাত্র পাঁচটি সহজ ধাপে পেয়ে যেতে পারেন নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত চুল।

Advertisement

সহজ ৫ ধাপ আলোচনা করা হল—

১: অয়েল মাসাজ

Advertisement

স্পা-এর প্রথম ধাপ হলো চুলে ভাল করে তেল লাগানো। নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল সামান্য গরম করে নিন। এবার আঙুলের ডগা দিয়ে চুলের গোড়ায় ১০-১৫ মিনিট বৃত্তাকারে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়।

২: স্টিমিং

একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিন। এবার এই গরম তোয়ালেটি মাথায় জড়িয়ে রাখুন ১০ মিনিটের জন্য। এতে চুলের রোমকূপগুলো খুলে যায় এবং তেল চুলের গভীরে প্রবেশ করতে পারে।

৩: শ্যাম্পু

স্টিমিং শেষ হলে চুলে শ্যাম্পু করার পালা। একটি মৃদু এবং সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন। এতে স্ক্যাল্পের সমস্ত ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, চুল ধুতে ঠান্ডা জল ব্যবহার করাই শ্রেয়।

৪: হেয়ার মাস্ক

স্পা-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বাজার থেকে কেনা বা ঘরে তৈরি মাস্ক (যেমন: পাকা কলা, মধু ও দইয়ের মিশ্রণ) পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলকে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে।

৫: সিরাম

চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে হালকা করে চেপে জল মুছে নিন। চুল আধা-শুকনো অবস্থায় কয়েক ফোঁটা হেয়ার সিরাম লাগিয়ে নিন। এটি চুলকে জটমুক্ত রাখে এবং রোদের ক্ষতি থেকে বাঁচায়। এরপর চুল স্বাভাবিক বাতাসে শুকাতে দিন।

সপ্তাহে বা ১৫ দিনে অন্তত একবার এই পদ্ধতিটি অনুসরণ করলে চুলের রুক্ষতা দূর হবে এবং চুল হয়ে উঠবে রেশমের মতো নরম ও স্বাস্থ্যোজ্জ্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement