India vs Afghanistan

কোহলির পর রোহিতকে নিয়েও সংশয়, আফগানিস্তান সিরিজ়ে শর্মার খেলার সম্ভাবনা কম, বিরাটের পরিবর্ত বেছে ফেলেছে বোর্ড

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এ বার সংশয় তৈরি হয়েছে রোহিত শর্মাকে নিয়েও। এ দিকে, কোহলির পরিবর্ত হিসাবে রুতুরাজ গায়কোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৯:৪৬
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এ বার সংশয় তৈরি হয়েছে রোহিত শর্মাকে নিয়েও। সময় মতো ফিটনেসের পরীক্ষা দিতে না পারলে তাঁকে খেলানো হবে না। এ দিকে, কোহলির পরিবর্ত হিসাবে রুতুরাজ গায়কোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বোর্ড। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

Advertisement

আইপিএলের পর রোহিতকে বোর্ড নির্দেশ দিয়েছিল উৎকর্ষ কেন্দ্রে পৌঁছতে। রোহিত এখনও সেখানে যাননি। উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেসের প্রমাণ দিলে তবেই আফগানিস্তান সিরিজ়ে নেওয়া হবে তাঁকে। রোহিত দেরি করায় শেষ পর্যন্ত আফগানিস্তান সিরিজ়‌ থেকে বাদ পড়তে পারে তাঁর নাম। তিনি এখন কোথায় রয়েছেন, কী করছেন সে সম্পর্কেও বোর্ডের কাছে কোনও খবর নেই।

রোহিত যদি ফিটনেস পরীক্ষায় উতরোতে না পারেন তা হলে নির্বাচকেরা যশস্বী জয়সওয়ালকে এক দিনের দলে নিতে পারেন। এ ছাড়া বিকল্প ওপেনার হিসাবে ঈশান কিশনও রয়েছেন নির্বাচকদের ভাবনায়। তবে টেকনিক-সহ বিভিন্ন বিষয়ে যশস্বী এগিয়ে থাকায় তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

Advertisement

সমস্যা রয়েছে হার্দিক পাণ্ড্যকে নিয়েও। তিনি উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেসের পরীক্ষা দিচ্ছেন। তবে বল করার অনুমতি পেলে তবেই হার্দিককে এক দিনের দলে নেওয়া হবে। না হলে তাঁর জায়গাতেও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবে বোর্ড।

এ দিকে, কোহলির বদলে এক দিনের সিরিজ়ে নেওয়া হবে রুতুরাজকে। আইপিএল জয়ী অধিনায়ক রজত পাটীদার সুযোগ পেতে পারেন ভারত এ দলে। এর আগে গায়কোয়াড়কে ভারত এ দলেই নেওয়া হয়েছিল রিয়ান পরাগের বদলে। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ভারতের মূল দলে যোগ দেবেন। আর রুতুরাজের জায়গায় ভারত এ দলে জায়গা হবে পাটীদারের।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের এক দিনের দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার, হর্ষ দুবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement