Firhad Hakim and KMC

মেয়র পদে ইস্তফা দেননি ফিরহাদ হাকিম! জানিয়ে ১৯ জুন কলকাতা পুরসভায় অধিবেশন ডাকলেন মালা রায়

বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে মালা রায় জানান, এখনও পর্যন্ত মেয়রের কোনও পদত্যাগপত্র তাঁর কাছে জমা পড়েনি। পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালা বলেন, “এখনও পর্যন্ত মেয়র কোনও পদত্যাগপত্র আমার কাছে পাঠাননি। পাঠালে আপনারা জানতে পারবেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৮:৫৪
Share:

(বাঁ দিকে) ফিরহাদ হাকিম, মালা রায় (ডান দিকে) গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চললেও সেই সম্ভাবনায় জল ঢাললেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, এখনও পর্যন্ত মেয়রের কোনও পদত্যাগপত্র তাঁর কাছে জমা পড়েনি। পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালা বলেন, “এখনও পর্যন্ত মেয়র কোনও পদত্যাগপত্র আমার কাছে পাঠাননি। পাঠালে আপনারা জানতে পারবেন।”

Advertisement

এর আগে বুধবার নবান্নে বৈঠকশেষে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের আলোচনা হয়েছে। কুণালের বক্তব্য, “ফিরহাদ হাকিম আগে একাধিক বার নেত্রীকে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।” তবে কুণালের এই বক্তব্যের কিছু ক্ষণ পরেই ফিরহাদ নিজে স্পষ্ট করে জানান, “পদত্যাগের বিষয়ে এখনও আমি কোনও সিদ্ধান্ত নিইনি।” ফলে মেয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

বৃহস্পতিবার পুরসভার অধিবেশন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মালা। তিনি জানান, গত ২২ মে যে হাউস বৈঠক হওয়ার কথা ছিল, তা হঠাৎ করেই বাতিল হয়ে যায় এবং সেই বিষয়ে তাঁরা আগে থেকে কিছুই জানতেন না। মালা বলেন, “আমরা পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে ছিলাম। এরপর ২৯ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হই। ৩ জুন শুনানি হয়েছে। আগামী ১৯ জুন দুপুর ২টোয় পুরসভার অধিবেশন ডাকা হচ্ছে। সেই অনুযায়ী সেক্রেটারিকে চিঠি পাঠানো হবে এবং আদালতকেও বিষয়টি জানানো হবে।”

Advertisement

পুরসভার অধিবেশন ডাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত বলেন, “অবশ্যই হাউস হওয়া প্রয়োজন। সেখানে সকলেই নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে পারবেন। গত মাসে আমরা কোনও ডাক পাইনি। তবে অধিবেশন ক্লাব রুমে নয়, কাউন্সিল চেম্বারেই হওয়া উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement