Shashi Kapoor Birthday

বলিউডের পুরুষ অভিনেতাদের ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব হয়েছিলেন শশী কপূর! জন্মদিনে প্রকাশ্যে না জানা তথ্য

বহু বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রির অনেক ওঠা-পড়ারও সাক্ষী ছিলেন তিনি। পুরুষদের ‘কাস্টিং কাউচ’ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন শশী কপূর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৯:৪৮
Share:

ইন্ডাস্ট্রির কোন গোপন কথা ফাঁস করেছিলেন শশী কপূর? ছবি: সংগৃহীত।

কপূর পরিবারের সবাই স্পষ্টবক্তা হিসাবেই পরিচিত ইন্ডাস্ট্রির অন্দরে। ঋষি কপূর থেকে করিনা কপূর খান— প্রত্যেকেই সোজাসুজি কথা বলতে পছন্দ করেন। তেমনই ছিলেন ঋষির কাকা শশী কপূর। ইন্ডাস্ট্রির এমন সব অন্ধকার দিকের কথা প্রকাশ্যে বলতেন যা শুনলে অনেকে অবাক হয়ে যেতেন। ১৮ মার্চ অভিনেতার জন্মদিন। বিশেষ দিনে প্রকাশ্যে শশীর বলা এমনই এক অজানা ঘটনা।

Advertisement

বহু বছর দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ইন্ডাস্ট্রির অনেক ওঠা-পড়ারও সাক্ষী ছিলেন তিনি। একসময় বলিউডের ‘কাস্টিং কাউচ’-এর বিরুদ্ধে মুখ খোলেন অভিনেতা। ‘কাস্টিং কাউচ’ বললে মূলত মহিলাদেরই পরিচালক, প্রযোজক বা সহ-অভিনেতার কাছে হেনস্থার উদাহরণের গল্পই উঠে আসে। কিন্তু শশী স্বর তুলেছিলেন পুরুষদের জন্য। ইন্ডাস্ট্রির অন্দরে পুরুষদের হেনস্থা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন তিনি।

প্রকাশ্যে কারও নাম উল্লেখ না করলেও শশী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির অগ্রজ নায়িকারাও অনেক সময় নতুন নায়কের সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। তিনি বলেছিলেন, “সিনিয়র নায়িকাদের ঘনিষ্ঠ হতে পারলেই কাজ পাওয়া সহজ হবে। এমন অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সঞ্জয় খান, ধর্মেন্দ্রর মতো অভিনেতাদের।” সে যুগে ধর্মেন্দ্রের সঙ্গে মীনা কুমারীর ঘনিষ্ঠতা নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। শশীর সেই মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement