Bollywood Celebrity gossip

সারার অভিনয় ও কাজ নিয়ে আবার ঠাট্টা ওরির! প্রকাশ্যে অভিনেত্রীকে ‘ছোট’ করলেন তিনি?

চলতি বছরের শুরুতেও দুই তারকার মধ্যে চলে ধুন্ধুমার। এমনকি সারার মা অমৃতা সিংহকেও কথা শোনাতে ছাড়েননি ওরি। আরও এক বার সারার কর্মজীবন নিয়ে ঠাট্টা করলেন ওরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:৫৪
Share:

সারাকে খোঁচা ওরির। ছবি: সংগৃহীত।

সারা আলি খানকে আবার খোঁচা দিলেন ওরি তথা ওরহান অবত্রামণি। চলতি বছরের শুরুতেও দুই তারকার মধ্যে চলে ধুন্ধুমার। এমনকি সারার মা অমৃতা সিংহকেও কথা শোনাতে ছাড়েননি ওরি। আরও এক বার সারার কর্মজীবন নিয়ে ঠাট্টা করলেন নেটপ্রভাবী।

Advertisement

রোহিত শেট্টীর ‘খতরোঁ কে খিলাড়ী ১৫’-তে যোগ দেবেন ওরি। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত বলিউডের জনপ্রিয় নেটপ্রভাবী। তিনি মনে করেন, রোহিতের যে কোনও ছবি জনপ্রিয়। তাই ‘খতরোঁ কে খিলাড়ী’ও জনপ্রিয় হবে বলেই তাঁর বিশ্বাস। এই মন্তব্যের মধ্যেই সারাকে খোঁচা দিয়েছেন ওরি। রোহিত পরিচালিত ‘সিম্বা’ ছবিতে অভিনয় করেছিলেন সারা। ছবিটি সফল হয় বক্সঅফিসে। ওরির দাবি, সারা থাকা সত্ত্বেও যদি ছবি সফল হতে পারে, তা হলে ‘খতরোঁ কে খিলাড়ী’ তো সফল হবেই।

সারার গত কয়েকটি ছবি বক্সঅফিসে ভাল ফল করেনি। তা নিয়ে আগেও খোঁচা দিয়েছেন ওরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমি এর আগে কখনও ‘খতরোঁ কে খিলাড়ী’ দেখিনি। তবে আমি অবশ্যই রোহিত শেট্টীকে চিনি। আর সবচেয়ে বড় কথা, সারা আলি খানেরও জীবনের সবচেয়ে জনপ্রিয় ছবিটা তাঁর পরিচালিত। তাই ওঁর (রোহিত) দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমিও উচ্ছ্বসিত। সারার জন্য যদি তিনি এতটা করতে পারেন, তা হলে তো আমার জন্য অবশ্যই করতে পারবেন।” এই মন্তব্যে সারাকে ছোট করে কথা বলেছেন ওরি। এমনই মনে করছেন নেটাগরিক।

Advertisement

উল্লেখ্য, বছরের শুরুতে ওরি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নেটপ্রভাবীর পরনে একটি টি-শার্ট। তার উপরে অন্তর্বাসের ডিজ়াইন করা। ওরির এক অনুরাগী প্রশ্ন করেন, “এই অন্তর্বাস ঠিক কী ধরে রাখার জন্য রয়েছে?” উত্তরে কোনও রাখঢাক না করেই ওরি বলেন, “সারা আলি খানের সফল কিছু ছবি ধরে রাখার জন্য!” অনুরাগী প্রথমে ভাবেন, ওরি হয়তো মজা করছেন। তাই তিনি লেখেন, “এই মন্তব্য দেখে সারাও হয়তো হাসছেন।” এর পাল্টা জবাবে ওরি বলেন, “এটা দেখে হাসছেন? আমার মনে হয়, নিজের কেরিয়ার দেখে হাসছেন।” এই মন্তব্য স্পষ্ট করে দেয়, সারা ও ওরির মধ্যে বড় কোনও সমস্যা তৈরি হয়েছে। যার জন্য প্রকাশ্যে অভিনেত্রীর নামে এ সব বলছেন নেটপ্রভাবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement