Alia bhatt

পাক অভিনেত্রী মীরার যাতায়াত ছিল মহেশ ভট্টের বাড়িতে, সেখানে তাঁর কন্যা আলিয়ার সঙ্গে রয়েছে কোন স্মৃতি?

আলিয়ার মা সোনি রাজ়দানের পরিচালনায় ‘নজ়র’ নামক একটি ছবিতে কাজ করেন। সম্প্রতি আলিয়াকে নিয়ে কী বললেন পাক অভিনেত্রী মীরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৪:২৯
Share:

আলিয়া ও মহেশের সঙ্গে সম্পর্কে সমীকরণ জানালেন পাক অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগে আলিয়া ভট্টের ছবি বিকৃত করার অভিযোগ ওঠে পাকিস্তানের এক পোশাক প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে। এ বার আলিয়ার সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিলেন পাক অভিনেত্রী মীরা।

Advertisement

আলিয়ার মা সোনি রাজ়দানের পরিচালনায় ‘নজ়র’ নামক একটি ছবিতে কাজ করেন মীরা। তা-ও সেটা ২০০৫ সালের ছবি। সেই সময়ে মহেশ ও আলিয়ার সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁদের মুম্বইয়ের বাড়িতে রীতিমতো যাতায়াত ছিল বলেই দাবি মীরার। সেই সময়ে আলিয়াকে একেবারে কাছ থেকে দেখেছেন। এই মুহূর্তে মীরা ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘সাইকো’-র প্রচারে।

পাশাপাশি জানান, যখন তিনি আলিয়াদের বাড়িতে যেতেন, সব সময়ে একটা সুখী পরিবারকে দেখেছেন। শুধু তা-ই নয়, মীরা বলেন, ‘‘আসলে সব সময়ে ওঁদের হাসিখুশি দেখেছি। ছবিটা করার পর খুবই প্রশংসা করেন ওঁরা। আমি আর আলিয়া তো একসঙ্গে ঘুমোতাম। আলিয়া খুব বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনায়ও খুব ভাল ছিল।’’ একই সঙ্গে মীরা ভট্ট পরিবারের সাহায্য চেয়েছেন। তিনি জানান, পূজা ভট্টের পরিচালনায় একটি ছবি করেন মীরা। নাম ‘সোহরত’। সেই ছবির কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। সেটা দ্রুত শেষ যাতে করা যায়, তার জন্য ভট্ট পরিবারের সহযোগিতা চেয়েছেন পাক অভিনেত্রী। যদিও বহু বছর আগে করা মহেশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। কিন্তু বর্তমানে সে সব অভিযোগ অস্বীকার করেন। মীরা জানান, এমন কোনও কিছুই কখনও হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement