Narendra Modi On Asha Bhosle

আশা ভোসলেকে নিয়ে উদ্বেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও! এখন কেমন আছেন বর্ষীয়ান গায়িকা?

শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোসলে। তার পর থেকেই তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:৩৯
Share:

আশাকে নিয়ে উদ্বেগে মোদী! ছবি: সংগৃহীত।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আশা ভোসলে। শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর থেকেই তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Advertisement

রবিবার সকালে এক্স হ্যান্ডলে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী লেখেন, “আশা ভোসলেজি হাসপাতালে শুনে গভীর ভাবে চিন্তিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

অনুরাগীরাও প্রশ্ন তুলছেন, এখন কেমন আছেন আশা? এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে স্থিতিশীল আশা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এখনও আইসিইউ-তেই আছেন বলে শোনা যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

শনিবার আশাকে হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁর নাতনি জ়নাই ভোসলে সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমার ঠাকুমা আশা ভোসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাব ।”

গত বছর মোদীর ৭৫তম জন্মদিনে তাঁকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন আশা। ভিডিয়োবার্তায় বর্ষীয়ান গায়িকা বলেছিলেন, “একটা সংসারের দেখভাল করাই আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। আর মোদীজি আমাদের এত বড় দেশের দেখভাল করছেন। উনি খুবই শৃঙ্খলাপরায়ণ। ভোর চারটেয় উঠে যোগাভ্যাস করেন। ওঁর এই গুণ আমার ভাল লাগে। কারও সম্পর্কে ওঁর মুখ থেকে কোনও খারাপ শব্দ শুনিনি।”

Advertisement

মোদী সম্পর্কে আশা আরও বলেছিলেন, “তিনি খুবই দয়ালু মানুষ। ওঁর বক্তৃতা মানুষের মুখে হাসি এনে দেয়। কবিতাও আবৃত্তি করেন আবার রসিকতাও করেন। ঈশ্বর যেন ওঁকে দীর্ঘায়ু দেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement