Poonam Pandey

স্ফীতোদরের ছবি দিয়ে মা হওয়ার খবর দেন পুনম, ঠিক এক দিন পরেই কোন চমক দিলেন?

১ এপ্রিল লাইভে এসে পুনম জানান, তিনি মোটেই মা হচ্ছেন না। তিনি নাকি রসিকতা করেছেন। কিন্তু, কেন এরকম করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:২২
Share:

সত্যিটা খোলসা করলেন পুনম পাণ্ডে। ছবি: সংগৃহীত।

৩১ মার্চ আচমকাই নিজেই স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনেন পুনম পাণ্ডে! সঙ্গে জুড়ে দেন দুধের বোতল, বাচ্চার ছবি। নেটগরিকদের একাংশ তাঁকে শুভেচ্ছা জানায়। আবার একটা বড় অংশ, শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে। ২০২৪ সালে নিজের মৃত্যুর খবর রটিয়ে দেন পুনম। সেই আশঙ্কা থেকেই অভিনেত্রীর এই ছবিকে ‘প্রচার কৌশল’ বলে সন্দেহ প্রকাশ করেন অনেকে। ১ এপ্রিল লাইভে এসে পুনম জানালেন, তিনি মোটেই মা হচ্ছেন না!

Advertisement

তার মানে তিনি আবার রসিকতা করলেন! কিন্তু, কেন? দু’বছর আগে মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে প্রবল কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। ফের সেই একই ধরনের কীর্তি? এ বার কেন এমন করলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন।

পুনম নাকি তাঁর দর্শক-অনুরাগীদের ‘এপ্রিল ফুল’ করলেন। বুধবার সমাজমাধ্যমে তিনি বলেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। তবে আমি কিন্তু রসিকতা করেছি। দেখুন, চারপাশে যুদ্ধ চলছে। এত অশান্তি, দুশ্চিন্তা। আমার মনে হল, আপনাদের একটু বিনোদনের সুযোগ করে দিই। জীবনে একটু আনন্দ-ফুর্তি প্রয়োজন।’’ পুনমের এই পোস্টে নেটাগরিকদের একটা বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। আবার একাংশ বলেছেন, ‘‘ ইনি তো এমনই! জানতাম এটা প্রচারের জন্য করছেন।’’

Advertisement

২০২৪ সালে নিজেরই মৃত্যুর খবর ছড়িয়ে দেন পুনম। সেই সময়ে তাঁর সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, তিনি নাকি জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরে ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ‘জীবন্ত’ হয়ে ওঠেন পুনম! এ হেন কাণ্ডের পরে স্বপক্ষে যুক্তি দিয়ে পুনম বলেছিলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রচার করেছেন তিনি। ওটা তারই কৌশল। এই ঘটনায় সেই সময়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement