Poonam Pandey

স্বামীর থেকে আলাদা, স্ফীতোদরের ছবি দিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন পুনম, প্রশ্ন তুলল নেটপাড়া

নিজের স্ফীতোদরের সঙ্গে দুধের বোতল থেকে বাচ্চার ইমোজি দেওয়া ছবি দিয়ে ঝড় তোলেন পুনম। সত্যি কি মা হতে চলেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৮:৫২
Share:

পুনম কি অন্তঃসত্ত্বা! ছবি: সংগৃহীত।

মঙ্গলবার সকালে সবাইকে যেন চমকে দেন পুনম পাণ্ডে। আলুথালু চুল, রূপটানের লেশমাত্র নেই। নিজের স্ফীতোদরের একটি ছবি দেন পুনম। ছবির নীচে কিছু ইমোজি, রয়েছে দুধের বোতল, বাচ্চার ছবি। পুনমের এই ছবি দেখে অনেকেই বলেছিলেন ‘প্রচারের কৌশল।’ পুনম কি সত্যিই মা হতে চলেছেন? সেই নিয়ে ধন্দে নেটপাড়া, উঠছে প্রশ্ন।

Advertisement

২০২০ সালে মডেল স্যাম বম্বের সঙ্গে বিয়ে হয় পুনমের। যদিও মাত্র কয়েক মাসের মধ্যে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তাঁকে হাজতবাস করান। তার পর থেকেই স্বামীর থেকে আলাদা পুনম। তা হলে কি পুনম ফের কোনও সঙ্গী পেলেন, না কি স্বামীর সঙ্গে মিটমাট হল, তা নিয়ে প্রশ্ন তুলল নেটপাড়ার একটা বড় অংশ।

পাশাপাশি, আর একটা অংশ একে প্রচারকৌশল বলেছেন। কারণ, ২০২৪ সালে নিজেরই মৃত্যুর খবর ছড়িয়ে দেন পুনম। সেই সময়ে তাঁর সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, তিনি নাকি জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ‘জীবন্ত’ হয়ে ওঠেন পুনম! এ হেন কাণ্ডের পরে স্বপক্ষে যুক্তি দিয়ে পুনম বলেছিলেন, ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রচার করেছেন তিনি। ওটা তারই কৌশল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পুনম। এ বার পুনমের স্ফীতোদরের ছবি ঘিরে অনেকের মনে হয়তো ফিরে আসছে তাঁর পুরনো সেই কাণ্ডের স্মৃতি। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু খোলসা করেননি পুনম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement