Tollywood Gossip

রাত-বিরেতে ‘মিষ্টি’ নায়িকার ‘দুষ্টুমি’ প্রকাশ্যে! অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে ফাঁস তাঁর ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত ?

সম্প্রতি, দক্ষিণ কলকাতার এক পরিচিত ক্লাবে নায়িকাকে ওই ভাবে দেখে তো অবাক অনেকেই। সাধারণত, দর্শকের সামনে ‘মিষ্টি মেয়ে’ হিসাবে তাঁর নাম-ডাক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৯
Share:

কী দুষ্টুমি করলেন নায়িকা? ছবি: সংগৃহীত।

টলিপাড়ার আলোচিত নায়িকা তিনি। তাবড় তাবড় নায়কের এখন চোখের মণি নাকি এই অভিনেত্রীই। তিনি কোন নায়কের ছবিতে অভিনয় করছেন, তা নিয়ে যেমন দর্শকের মনে কৌতূহল রয়েছে, তেমনই আবার দর্শক আগ্রহী তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। ইদানীং মধ্যরাতে এক পুরুষবন্ধুর সঙ্গে মাঝে মাঝেই নাকি দেখা যাচ্ছে তাঁকে?

Advertisement

সম্প্রতি, দক্ষিণ কলকাতার এক পরিচিত ক্লাবে নায়িকাকে ওই ভাবে দেখে তো অবাক অনেকেই। সাধারণত, দর্শকের সামনে ‘মিষ্টি মেয়ে’ হিসাবে তাঁর নাম-ডাক। মিষ্টি বলে কি দুষ্টুমি করবেন না? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, রাত ২টোয় পুরুষবন্ধুর সঙ্গে বিশেষ মুহূর্তে বুঁদ নায়িকাকে দেখে অনেকেই নাকি চমকে গিয়েছিলেন।

নায়িকার সঙ্গে যিনি ছিলেন তিনি নাকি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নন। শোনা যাচ্ছে, সেই ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় নায়িকাকে দেখে অনেকে ধরেই নিয়েছিলেন, তাঁরা বুঝি প্রেমে রয়েছেন। যদিও নায়িকা দাবি করেন, তিনি ‘সিঙ্গল’। খানা-পিনা সহযোগে নায়িকার সঙ্গে সেই ব্যক্তির ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী অবশ্য সর্বত্র একটাই কথা বলছেন, তিনি আপাতত শুধুই কাজে মন দিতে চান। প্রেম, সম্পর্ক আপাতত তাঁর জীবন থেকে ছুটি নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement