Prakash Raj on Ramayana

‘রাবণের বাগান থেকে ফল খেয়েছিলেন রাম’! বিপাকে প্রকাশ রাজ, ‘রামায়ণ’-এর কোন সংস্করণ নিয়ে ফাঁপরে তিনি?

প্রকাশ দাবি করেছিলেন, ‘রামায়ণ’-এর এক অন্য সংস্করণে রাবণের বাগানের ফল খেয়েছিলেন রাম। বিনিময়ে নাকি কোনও টাকা দেননি তিনি। অভিনেতার এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৪৩
Share:

‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে আইনি জটে প্রকাশ! ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে বিপাকে প্রকাশ রাজ। তাঁর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। বিতর্কের সূত্রপাত হয় জানুয়ারি মাসে। প্রকাশ দাবি করেছিলেন, ‘রামায়ণ’-এর এক অন্য সংস্করণ অনুযায়ী নাকি রাবণের বাগানের ফল খেয়েছিলেন রাম। বিনিময়ে কোনও টাকা দেননি তিনি। অভিনেতার এই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ।

Advertisement

গত জানুয়ারি মাসে কেরল সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন প্রকাশ। সেখানেই ‘রামায়ণ’ নিয়ে শিশুদের একটি নাটকের কথা বলেছিলেন। তিনি জানান, সেই নাটকে দেখানো হয়েছিল যে, রাবণের বাগান থেকে ফল খাচ্ছেন রাম ও লক্ষ্মণ। তখন শূর্পণখা ও রাবণ আসেন। শূর্পণখা রেগে যান। তখন রাবণ নাকি বলেন, ‘ক্ষুধার্তকে খেতে দাও’। পরে রাম বলেন, তাঁরা ফল খেয়েছেন, তাই দাম দেবেন। তখন শূর্পণখা নাকি ২০০০ ডলার ও জিএসটি চান। অত টাকা না থাকায় রাবণ শেষে নাকি রাম-লক্ষ্মণকে বীজ বপন করে গাছ রোপণ করে যেতে বলেন।

এই গল্প প্রকাশ্যে বলতেই সমালোচনার ঝড়। এই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর আইনজীবী অমিতা সচদেব গত ১৬ এপ্রিল একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই মন্তব্য ইচ্ছে করেই করেছেন প্রকাশ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলে অভিযোগ। তবে এই বিষয়ে প্রকাশ রাজ বা তাঁর সহযোগী দলের থেকে কিছু বলা হয়নি। সমাজমাধ্যমে প্রকাশকে নিয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ তাঁর সমালোচনা করছেন। কেউ আবার দাবি করছেন, প্রকাশ খুবই অভিনব একটি গল্প বলেছেন। এর মধ্যে আর একদল নেটাগরিক আবার প্রকাশকে নিষিদ্ধ করার ডাকও দিয়েছেন।

Advertisement

উল্লেখ্য, এসএস রাজামৌলীর ‘বারাণসী’ ছবিতে তিনি শিবের চরিত্রে অভিনয় করবেন। ছবিতে রয়েছেন মহেশবাবু, প্রিয়ঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement