Priyanka Chopra on Nick Jonas

‘যেন সাতজন্মের পরিচয়,’ মেয়ে মালতী বড় হয়ে উঠছে, নিকের সঙ্গে কেমন চলছে তাঁর দাম্পত্যজীবন, জানালেন প্রিয়ঙ্কা

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, আশীর্বাদের দিন থেকেই মনে হয়েছিল, নিকের সঙ্গে তাঁর বহু আগের পরিচয়। শুধু তা-ই নয়, এটা তাঁদের তৃতীয় কিংবা চতুর্থ জন্ম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:১২
Share:

নিক স্বামী হিসেবে কেমন, জানালেন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

বিনোদনজগতে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। কিন্তু সে সবে কান দেন না তাঁরা কেউই। বরং পরস্পরকে বিভিন্ন ভাবে উৎসাহ দেন দু’জনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, নিকের সঙ্গে যেন মনে হয় তাঁর বহু আগের পরিচয়। শুধু তা-ই নয়, এটা তাঁদের তৃতীয় কিংবা চতুর্থ জন্ম।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, নিক আসার আগের জীবনটা যে তিনি মনেই করতে পারেন না। বলিউডে থাকাকালীন তাঁর সঙ্গে কখনও শাহরুখ খান, কখনও শাহিদ কপূর আবার কখনও অক্ষয় কুমারের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। প্রিয়ঙ্কা নিজেও বলেছেন, অতীতের সম্পর্কগুলিতে তাঁর প্রেমিকেরা তাঁকে পাপোশ হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু সেখানেই তাঁর স্বামী সকলের থেকে আলাদা। প্রিয়ঙ্কার কথায়, ‘‘আমার মনে হয় নিকের সঙ্গে জন্মজন্মান্তরের আলাপ, অত্যন্ত ভাল মানুষ। সঠিক শিক্ষা পেয়েছে পরিবারের থেকে। অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ। ওর মতো জ্ঞানী আমি নিজেও হতে চাই। নিজেকে সৌভাগ্যবতী মনে হয় এখন।’’ প্রিয়ঙ্কা জানান, এখন তার মধ্যে তাড়া কাজ করে, কখন বাড়ি ফিরবেন। স্বামী মেয়ে নিয়ে সুখে সংসার করছেন। মেয়ে মালতী বড় হয়ে উঠছে তাই শুটিংয়ের পরে এক মুহূর্তে বাইরে থাকতে মন চায় না প্রিয়ঙ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement