Priyanka Chopra

সন্তানধারণে নানা জটিলতা ছিল প্রিয়ঙ্কার! কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে ‘দেশি গার্ল’?

কিছু দিন আগেই প্রিয়ঙ্কা ও নিক দু’জনেই সাক্ষাৎকারে জানান, মালতীর জন্মের সময় নানা জটিলতা তৈরি হয়েছিল। প্রাণ সংশয়ও ছিল তার। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল মালতী মেরির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:৫৫
Share:

মালতী মেরিকে নিয়ে আতঙ্কে থাকেন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

সন্তানধারণে বহু জটিলতার মুখে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তাই আজও সর্বক্ষণ কন্যা মালতী মেরিকে নিয়ে আতঙ্কে থাকেন তিনি। এক মুহূর্ত চোখের আড়াল করতে চান না।

Advertisement

কিছু দিন আগেই প্রিয়ঙ্কা ও নিক দু’জনেই এক সাক্ষাৎকারে জানান, মালতীর জন্মের সময় নানা জটিলতা তৈরি হয়েছিল। প্রাণ সংশয়ও ছিল তার। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল মালতী মেরির। তাই নিজের কন্যাকে ‘মির‌্যাকল বেবি’ বলে ডাকেন প্রিয়ঙ্কা। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের কন্যা আমাদের কাছে খুব বেশিই প্রিয় ও কাঙ্ক্ষিত। কারণ সন্তানধারণের সময় অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলাম। ওর জন্মের পর আমার জীবনের সব জটিলতা থেমে গিয়েছে।”

জন্মের পরে মালতীকে দীর্ঘ দিন এনআইসিইউ-তে রাখা হয়েছিল। এক বেলা প্রিয়ঙ্কা, আর এক বেলা নিক হাসপাতালে গিয়ে থাকতেন। সেই অভ্যাস এখনও রয়ে গিয়েছে। অভিনেত্রী বলেছেন, “এখনও অনবরত ওকে নিয়ে আমার ভয় হয়। ও যখন আমার কাছে থাকে না, স্কুলে থাকে, অথবা আমি যখন অন্য দেশে থাকি, তখন খুব চিন্তা হয়। মনে হয় আমার শরীর থেকে হৃদয়টা বেরিয়ে আসছে। আমার জীবনের চাওয়াপাওয়ার সর্বাগ্রে এখন ও। সবকিছুর শুরু ও শেষ এখন ওকে দিয়েই হয়।”

Advertisement

সন্তানধারণে সমস্যা নিয়ে পুরনো এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। কেন সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন, তা-ও জানিয়েছিলেন তিনি। প্রিয়ঙ্কা বলেছিলেন, “সন্তানধারণে আমার কিছু জটিলতা ছিল। এই পদক্ষেপ (সারোগেসি) করতেই হত। আমি কৃতজ্ঞ, আমার এই পদ্ধতিতে মা হওয়ার সুযোগ রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement