Ragahv Chadha meets Sanjay Dutt

হঠাৎ সঞ্জয় দত্তকে আপ্যায়ণ, করমর্দন! নতুন রাজনৈতিক দল গড়ছেন রাঘব চড্‌ঢা? কী জানা যাচ্ছে?

কিছু দিন আগেই রাঘবকে রাজ্যসভার দলীয় পদ থেকে অপসারণ করেছে আম আদমি পার্টি (আপ)। তার পর থেকেই রাঘবের অনুরাগীদের প্রশ্ন, এ বার কোন দলে যোগ দেবেন তিনি? না কি নিজের দল গঠন করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:১৪
Share:

সঞ্জয়ের সঙ্গে রাঘবের সাক্ষাৎ! ছবি: সংগৃহীত।

নতুন রাজনৈতিক দল গঠন করছেন রাঘব চড্‌ঢা? উঠছে প্রশ্ন। সম্প্রতি তিনি দেখা করেন সঞ্জয় দত্তের সঙ্গে। বলিউড অভিনেতা সম্প্রতি অতিথি হিসাবে পৌঁছেছিলেন রাঘবের দিল্লির বাড়িতে। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন রাজনীতিক নিজেই। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রাঘবের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে।

Advertisement

কিছু দিন আগেই রাঘবকে রাজ্যসভার দলীয় পদ থেকে অপসারণ করেছে আম আদমি পার্টি (আপ)। তার পর থেকেই রাঘবের অনুরাগীদের প্রশ্ন, এ বার কোন দলে যোগ দেবেন তিনি? না কি নিজের দল গঠন করবেন? একসময়ে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সঞ্জয়। হঠাৎ তাঁর সঙ্গে কেন রাঘব দেখা করলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে।

রাঘব বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে করমর্দন করছেন রাঘব। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, দু’জনে একসঙ্গে বসে কথা বলছেন। সেই ছবির সঙ্গে রাঘব লিখেছেন, “সঞ্জয় দত্ত আমার চেনা আন্তরিক মানুষগুলির মধ্যে অন্যতম। কয়েক দিন আগে ওঁকে বাড়িতে আপ্যায়ণ করার সুযোগ পেয়েছিলাম।” রাঘবের সেই পোস্টে ‘ধুরন্ধর’-এর প্রসঙ্গও উঠে আসে। তিনি সেখানে লেখেন, “‘ধুরন্ধর’-এর জন্য আপনি যে ভালবাসা পাচ্ছেন, তা দেখে খুব ভাল লাগছে।” সঞ্জয়ের ব্যক্তিত্ব ও অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি।

Advertisement

২০০৯ সালে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন স়ঞ্জয়। ২০১০ সালে তিনি রাজনীতি ছেড়ে দেন। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ শোনা যায়। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে পাকিস্তানের পুলিশ আধিকারিক এসপি আসলাম চৌধুরীর চরিত্রে সঞ্জয়কে দেখা গিয়েছে। সেই ছবিতেও ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের কথা উল্লিখিত রয়েছে। দাউদ ইব্রাহিমের প্রসঙ্গও রয়েছে। কিন্তু কেন হঠাৎ সঞ্জয়ের সঙ্গে রাঘবের এই সাক্ষাৎ, তা স্পষ্ট জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement