Injured Rahul

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাহুল! চিড় ধরেছে হাড়ে, এখন কেমন আছেন ‘চ্যাম্পিয়ন’ অভিনেতা?

খবর, অভিনেতা অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিলেন। তখনই দুর্ঘটনার মুখে পড়েন। ওই অবস্থাতেও শুটিং শেষ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৩:৩৩
Share:

আহত রাহুল দেব। ছবি: ফেসবুক।

বিজ্ঞাপনী ছবির শুটিং করছিলেন গোয়ায়। সেখানেই দুর্ঘটনায় আক্রান্ত অভিনেতা রাহুল দেব। ঘটনাটি ঘটেছে গত মাসের শেষে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ‘চ্যাম্পিয়ন’-খ্যাত অভিনেতা জানিয়েছেন, অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার তিনি। পায়ের হাড়ে চিড় ধরেছে তাঁর।

Advertisement

রাহুল আরও জানিয়েছেন, উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। সেটা তিনি কোনও ‘বডি ডবল’ ছাড়াই করেছিলেন। তাঁর কথায়, “বিপত্তি সেখানেই। উঁচু থেকে লাফ দিয়ে একটি কুশনের উপর পড়ার কথা। আমি ঠিকই লাফিয়েছি। কুশনের উপর পড়তেই সেটি সরে যায়। সঙ্গে সঙ্গে পা পিছলে যায়। ঘুরে যায় বাঁ পায়ের গোড়ালি।” তখনও অভিনেতা বুঝতে পারেননি, চোট কতটা গুরুতর। ওই অবস্থাতেই শুটিং শেষ করেন। রাহুল জানিয়েছেন, তার দু’দিন পরে ‘এক্স রে’ করান। চিকিৎসক সেই ছবি দেখে জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

পায়ে যাতে নতুন করে কোনও আঘাত না লাগে, তার জন্য প্লাস্টার করে দিয়েছেন চিকিৎসক। ‘অশোকা’, ‘আওয়ারা পাগল দিওয়ানা’র মতো ছবির অভিনেতার স্বস্তি, তিনি শুটিং শেষ করতে পেরেছেন। তাঁর অসুস্থতার কারণে কেউ কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। এ-ও জানিয়েছেন, এত কিছুর মধ্যেও শরীরচর্চা বন্ধ করেননি তিনি। সুস্থ থাকতে শরীরের উপরের অংশের ব্যায়াম নিয়মিত করছেন। এর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন শরীরচর্চার প্রশিক্ষককে। একই সঙ্গে একত্রবাস সঙ্গী মুগ্ধা গডসেকেও। রাহুলের কথায়, “মুগ্ধা পাশে আছে বলেই শারীরিক এবং মানসিক দিক থেকে এখনও ঠিক আছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement