Ram Charan Bodyguard

রাম চরণের সর্বক্ষণের ছায়াসঙ্গী, একটা আঁচড়ও পড়তে দেন না অভিনেতার গায়ে! দেহরক্ষী কেভিন কুন্তার দৈনিক আয় কত?

আফ্রিকান যুবক, কাজের সূত্রের ভারতে থাকেন। সম্প্রতি নজর কেড়েছেন এই দেহরক্ষী। রাম চরণের ‘পিদ্দী’ ছবির প্রচার ঝলক অনুষ্ঠানে নজরে আসেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৮:৪০
Share:

রাম চরণের আলোচিত দেহরক্ষী কেভিনের দৈনিক আয় প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

রাম চরণের আশপাশে একটা মাছিও যেন গলতে পারবে না! সর্বক্ষণ তাঁর পাশে ঘুরছে ছ’ফুটের লম্বা এক আফ্রিকান যুবক। নাম কেভিন কুন্তা। যদিও তিনি ইতালির নাগরিক। কাজের সূত্রের ভারতে রয়েছেন। সম্প্রতি নজর কেড়েছেন এই দেহরক্ষী। ‘পিদ্দী’ ছবির প্রচার ঝলক অনুষ্ঠানে যে ভাবে তিনি তথাকথিত এক রাম-অনুরাগীকে পাঁজাকোলাকে দূরে সরিয়ে দেন, তার পর তাঁকে নিয়ে আরও আলোচনা শুরু হয়েছে। এ বার এই দেহরক্ষীর আসল পরিচয় প্রকাশ্যে আনলেন রাম চরণ।

Advertisement

এই দেহরক্ষী আসলে ‘এমএমএ ফাইটার’। শুধু তা-ই নয়, তিনি এই ধরনে প্রতিযোগিতার বিজেতা। তিনি পেশাদার মার্শাল আর্ট শিল্পীও। গত কয়েক মাসে যে ভাবে জনপ্রিয়তা বেড়েছে, সেই প্রসঙ্গে রাম চরণ বলেন, ‘‘আপনারা যে ভাবে ওকে জনপ্রিয় করে তুলেছেন, তাতে ওকে আপাতত বাইরে যেতে আমি বারণ করেছি।’’ সর্বক্ষণ কেভিনের কড়া নজর রাম চরণের নিরাপত্তার দিকে। এমনিতে কখনও সে ভাবে হাসতে দেখেনি কেউ তাঁকে। রাম চরণের মতোই জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। তবে কেভিনই প্রথম নন, যিনি প্রায় বলিউড তারকাদের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন। রয়েছেন সলমন খানের দেহরক্ষী শেরা। শাহরুখ খানের দেহরক্ষী ইয়াসিন খানও একসময় ব্যাপক জনপ্রিয়তা পান।

শাহরুখ, সলমন, হৃতিক রোশন ও অক্ষয় কুমারের স্থায়ী দেহরক্ষী আছেন বহু বছর ধরে। এঁদের নির্দিষ্ট পারিশ্রমিক রয়েছে বলে জানা যায়। কোনও ছবির প্রচারে বা শুটিংয়ে যদি তারকার সঙ্গে দেহরক্ষীকে যেতে হয়, তা হলে তাঁকেও পারিশ্রমিক দেওয়া হয়। ২৫ হাজার থেকে ১ লক্ষের মধ্যে এই পারিশ্রমিক ঘোরাফেরা করে।

Advertisement

এমন বহু দেহরক্ষী রয়েছেন, যাঁরা মাসিক বেতন নেন না। সেই জায়গায় কোনও অনুষ্ঠানে বা তারকার সঙ্গে যেতে হলে, দৈনিক পারিশ্রমিক নিতেই পছন্দ করেন তাঁরা। ঠিক যেমনটা করেন কেভিন। তাঁর দৈনিক পারিশ্রমিক ২ থেকে ৩ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement