Ranbir Kapoor Animal Movie Update

জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’, মেয়ে রাহাকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন অভিনেতা?

জাপানের সঙ্গে দাদু রাজ কপূরের মাধ্যমেই যোগাযোগ তৈরি হয়েছিল রণবীরের। এ বার মেয়েকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৮
Share:

সপরিবার রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘অ্যানিম্যাল’ সাড়া ফেলেছিল বক্সঅফিসে। তবে বহু কটাক্ষের মুখেও পড়েছিল এই ছবি। নারীবিদ্বেষী তকমা জুড়েছিল এই ছবির সঙ্গে। কিন্তু রণবীর কপূরের অনুরাগীরা এই ছবি দেখে মত্ত হয়ে উঠেছিলেন। ছবির শেষেই ইঙ্গিত ছিল, পরবর্তী ভাগ আসবে। সেই ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তার আগে এ বার জাপানে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিম্যাল’। সেই দেশের সঙ্গে দাদু রাজ কপূরের মাধ্যমেই প্রথম যোগাযোগ তৈরি হয়েছিল তাঁর। এ বার মেয়েকে নিয়ে কোন পরিকল্পনার কথা জানালেন অভিনেতা?

Advertisement

মেয়ে হওয়ার পরে নাকি অনেকটাই বদলে গিয়েছে রণবীরের জীবন। কাজের পরে বাকি সময়টা মেয়েকেই দেন রণবীর। আলিয়া ভট্ট নিজেও একাধিক বার জানিয়েছেন, রাহা তার বাবার সঙ্গেই বেশিরভাগ সময় কাটাতে ভালবাসে। এ বার জাপানে ছবিমুক্তির আগে রণবীর বলেন, ‘‘এই দেশটার সঙ্গে আমার সংযোগ ছোট বয়স থেকে। দাদু রাজ কপূরের মাধ্যমে। তাঁর ছবির ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটা কারও অজানা নয়। জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। আমার খুব ইচ্ছে মেয়ে রাহাকে নিয়ে সেই দেশে যাব।’’

রণবীর এই মুহূর্তে ব্যস্ত তাঁর আসন্ন দু’টি ছবি নিয়ে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ও সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং করছেন তিনি। তা হলে কবে আসবে ‘অ্যানিম্যাল পার্ক’? সন্দীপও এই মুহূর্তে ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তাই ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হতে ২০২৭ হয়ে যাবে। এ ছাড়াও ছবি নিয়ে আরও একটি বড় তথ্য ঘোষণা করেছেন অভিনেতা। ‘অ্যানিম্যাল পার্ক’ নাকি একটি ছবি নয়, তিনটি ভাগে তৈরি হবে ‘অ্যানিম্যাল পার্ক’। সেই ছবিতে নৃশংসতা অন্য মাত্রায় পৌঁছোবে বলে দাবি করেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement