দুঃখিত হৃতিকের বোন

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০০:০১
Share:

এত দিন কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের টুইট তরজা চলত পারস্পরিক সম্পর্কের সমীকরণ নিয়ে। এ বার সেই ময়দানে হৃতিকের বোন সুনয়না রোশনকে টেনে নিয়ে এলেন কঙ্গনার বোন রঙ্গোলি। একটি টুইটে রঙ্গোলির দাবি, ‘‘কঙ্গনা ও আমার সঙ্গে ফোনে যোগাযোগ আছে সুনয়নার। হৃতিক যখন কঙ্গনার নামে অপপ্রচার চালাচ্ছিল, তখন বোনের পক্ষে কথা না বলতে পারার জন্য আমাদের দু’জনের কাছেই ক্ষমা চেয়েছেন সুনয়না।’’ রঙ্গোলির এই একটি টুইটেই হইচই পড়ে গিয়েছে সব মহলে। নিন্দুকদের মতে, আগামী মাসেই মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’। তার প্রচার শুরুর আগেই ফের হৃতিক-কঙ্গনা তরজা উস্কে দিতে চাইছেন রঙ্গোলি ও তাঁর টিম।

Advertisement

তবে এই গল্পের আর একটা দিকও রয়েছে। দিন কয়েক আগে সুনয়না টুইট করে বলেছিলেন, ‘‘আমি নরকে বাস করছি।’’ প্রসঙ্গত, রাকেশ রোশনের ক্যানসার ধরা পড়ার পরে বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন সুনয়না। তবে তার আগে বেশ কয়েক দিন হোটেলেও থাকছিলেন তিনি। সুনয়না বলেছেন, ‘‘বাবা-মায়ের সঙ্গে থাকতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। ওই বাড়িতে প্রবেশের ও থাকার আমার আলাদা বন্দোবস্ত রয়েছে।’’

আবার এ-ও শোনা গিয়েছিল, সুনয়নার বাইপোলার ডিজ়অর্ডার রয়েছে। তবে তা ‘সম্পূর্ণ মিথ্যে’ বলে জানিয়েছেন হৃতিকের বোন সুনয়না। তাঁর কথায়, ‘‘অ্যালকোহলজনিত সমস্যার জন্য গত বছর ডিসেম্বরে কয়েক দিন লন্ডনের এক রিহ্যাবে ছিলাম। সুস্থ হয়ে দেশে ফিরি। আমার কোনও দিনই বাইপোলার ডিজ়অর্ডার হয়নি।’’

Advertisement

অন্য দিকে রঙ্গোলির দাবি, ‘‘কঙ্গনার সঙ্গে সুনয়নার সুসম্পর্ক থাকায় নিজের বোনের মানসিক রোগের মিথ্যে প্রচার করেছে হৃতিক ও তাঁর পিআর টিম।’’

তবে কোনটা যে সত্যি, তা ঈশ্বরই জানেন!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement