Deepika Padukone

বিশ্নোইয়ের থেকে হুমকিবার্তা, কড়া হয়েছে নিরাপত্তা! এর মাঝে দীপিকাকে নিয়ে কোথায় গেলেন রণবীর?

১০ কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয় রণবীর সিংহকে। এই ঘটনার দিনকয়েকের মধ্যে স্ত্রী দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন রণবীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১
Share:

হুমকি পেয়েছেন বিশ্নোইদের থেকে স্ত্রী দীপিকাকে নিয়ে কোথায় গেলেন রণবীর? ছবি: সংগৃহীত।

সলমন খান, রোহিত শেট্টীর পরে লরেন্স বিশ্নোইয়ের নিশানায় রণবীর সিংহ। দিনকয়েক আগেই বিশ্নোইয়ের তরফ থেকেই খুনের হুমকি পেয়েছেন নায়ক, শোনা যাচ্ছিল এমনই। রণবীরের আপ্তসহায়কের হোয়াট্‌সঅ্যাপে এসেছিল একটি ভয়েস নোট। সেখানে ১০ কোটি টাকা দাবিও করা হয়। এ বিষয়ে মুখ না খুললেও স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল রণবীরকে?

Advertisement

শুক্রবার তারকাদম্পতির দেখা মিলল ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশন্যাল স্কুলের অনুষ্ঠানে। সেখানে সম্মানিত করা হবে দীপিকার বাব, তারকা ব্যাডমিন্টন খেলোয়ার প্রকাশ পাড়ুকোনকে। দীপিকা ও রণবীরের সঙ্গে দেখা যায় অভিনেত্রীর শাশুড়িকে। গোটা পরিবারকে খোশমেজাজেই দেখা যায়। হুমকিবার্তা পেলেও ভয়ের চিহ্ন নেই দম্পতির চোখেমুখে। বরং তাঁরা ব্যস্ত নিজেদের জীবনের বিশেষ মুহূর্ত নিয়ে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে রণবীরের ‘ধুরন্ধর’। ছবির সাফল্য উপভোগ করছিলেন অভিনেতা। এর মধ্যেই হুমকিবার্তা। মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আমেরিকার একটি ফোন নম্বর থেকে এসেছিল এই হুমকিবার্তা। আমেরিকার তদন্তকারী সংস্থার মাধ্যমে এই নম্বর সম্পর্কে বিশদে জানার চেষ্টা করে মুম্বই পুলিশ। জানা যায়, ওই ফোন নম্বর হ্যারি বক্সার নামে একজনের। তিনি নাকি লরেন্স বিশ্নোইয়ের ঘনিষ্ঠ। তিনিই নাকি ১০ কোটি টাকা চেয়ে খুনের হুমকি দিয়েছেন রণবীরকে। ঘটনার তদন্ত এখনও চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement