Rashmika Mandanna

জন্মদিনে কন্যাকে ‘প্রশান্তি’ উপহার! রশ্মিকাকে কোন জিনিস দিয়ে চমকে দিলেন তাঁর বাবা?

সম্প্রতি রশ্মিকার ৩০ বছরের জন্মদিন ছিল। বিয়ের পরে প্রথম জন্মদিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে কন্যাকে এক বিশেষ উপহার দিয়েছেন রশ্মিকার বাবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৯:০৬
Share:

রশ্মিকাকে কী উপহার দিলেন তাঁর বাবা? ছবি: সংগৃহীত।

সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন রশ্মিকা মন্দানা। বিয়ে করেছেন বিজয় দেবরকোন্ডাকে। বিয়ে, প্রীতিভোজ সব সেরে কাজেও যোগ দিয়েছেন তিনি। তবে এর মধ্যেই ফের এক নতুন প্রাপ্তি হল তাঁর।

Advertisement

সম্প্রতি রশ্মিকার ৩০ বছরের জন্মদিন ছিল। বিয়ের পরে প্রথম জন্মদিন পরিবারের সঙ্গেই কাটিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে কন্যাকে এক বিশেষ উপহার দিয়েছেন রশ্মিকার বাবা। জানা যাচ্ছে, ‘পুষ্পা’ অভিনেত্রীকে একটি আস্ত বাংলো উপহার দিয়েছেন তিনি। সেই বাংলোর নাম ‘সেরেনিটি’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘প্রশান্তি’।

কর্নাটকের বিরাজপেট এলাকায় জন্মদিনের আসর বসেছিল রশ্মিকার। সেখানেই উপস্থিত ছিলেন পরিবারের সকলে। তখনই কন্যাকে এই উপহার দিয়ে চমকে দেন অভিনেত্রীর বাবা। এই বাংলোটিও রশ্মিকার আদিবাড়ি অর্থাৎ বিরাজপেটের কাছাকাছিই। বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রশ্মিকা। চোখে জল এসে যায় তাঁর।

Advertisement

গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন রশ্মিকা ও বিজয়। ছবি: সংগৃহীত

রশ্মিকার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল বিরাজপেট এলাকারও অনেকে। বিজয়ের পরিবারের সকলেও সেখানে উপস্থিত ছিলেন। বিয়ের পরে প্রথম জন্মদিন, তাই বিশেষ আয়োজন হয়েছিল সেই দিন। কর্নাটকের কুর্গে জন্ম রশ্মিকার। জন্মদিনেও কুর্গের সাবেক পোশাক পরেছিলেন তিনি।

জন্মদিনের আসরে এসে উপস্থিত হয়েছিলেন রশ্মিকার অনুরাগীরাও। তাঁদেরও খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। রশ্মিকা নিজে হাতে তাঁদের মিষ্টি বিতরণ করেন।

Advertisement

উল্লেখ্য, বিজয়ের সঙ্গে পর্দায়ও রশ্মিকার রসায়ন প্রশংসিত হয়েছে। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘রত্নাবলী’ নিয়ে ব্যস্ত। এ ছাড়াও রশ্মিকাকে দেখা যাবে ‘ককটেল ২’ ছবিতে। ছবিতে কৃতি সেনন ও শাহিদ কপূরও রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement