Raveena Tandon

‘মেয়েকে এমন শিক্ষা দিইনি’, কর্মজীবনের শুরুতেই বিতর্কে রবিনা-কন্যা রাশা, ঢাল হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ নায়িকা

রাশাকে দর্শক দেখেছিল অভিষেক কপূর পরিচালিত ‘আজ়াদ’ ছবিতে। বক্সঅফিসে ছবিটি তেমন সাফল্য না এলেও অভিনেত্রীর ‘উই আম্মা’ গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯
Share:

মেয়ে রাশার ঢাল হয়ে দাঁড়ালেন মা রবিনা। ছবি: সংগৃহীত।

ছবিমুক্তির পর থেকেই বিতর্কের মুখে অভিনেত্রী রাশা থডানী। এ বার মেয়ের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন মা রবিনা টন্ডন। মা-মেয়েকে বহু জায়গায় একসঙ্গে দেখা যায়। তবে প্রথম ছবির পরেই যে মেয়েকে এমন সমালোচনার মুখে পড়তে হবে, ভাবেননি রবিনা। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী মা।

Advertisement

রাশাকে দর্শক দেখেছিল অভিষেক কপূর পরিচালিত ‘আজ়াদ’ ছবিতে। বক্সঅফিসে ছবিটি তেমন সাফল্য না আনলেও অভিনেত্রীর ‘উই আম্মা’ গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তার পরেই দর্শকের একাংশের দাবি, হিসাব কষে রবিনা-কন্যা এবং তাঁর দলের সবাই বাকি তারকাসন্তানদের নিয়ে নাকি তির্যক মন্তব্য করছেন। শুধুমাত্র সব ‘লাইমলাইট’ নিজে পাবেন বলে, আলোচনায় থাকবেন বলেই নাকি এ সব করছেন তিনি, দাবি একাংশের। এ বার সেই বিতর্কেরই সটান জবাব দিলেন রবিনা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে রবিনা বলেন, “শুধু রাশা নয়, সবাই আমার সন্তানের মতো। আমার সহকর্মীরই ছেলেমেয়ে তাঁরা। তাঁদের নিয়ে কোনও ধরনের কুমন্তব্যই কারও করা উচিত নয়। আমি নিশ্চিত, রাশাকে এমন শিক্ষা দিইনি যে ও এমনটা করবে। ওর দলের সদস্যরাও এই কাজ করতে পারে না। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে।” যদিও এই বিষয়ে রাশার তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। ইতিমধ্যে নতুন কাজের প্রস্তুতি নিয়ে ফেলেছেন রাশা। অভিনেতা অভয় বর্মার সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement