Katrina Kaif

ঝড় তুলেছিল ‘চাঁদনি বার’! এ বার তব্বুর ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে ক্যাটরিনা কইফকে?

২০০১ সালে পরিচালক মধুর ভান্ডারকরের ‘চাঁদনি বার’ সাড়া ফেলেছিল। তার সিক্যুয়েলেই ক্যাটরিনা রয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বার ছবির পরিচালনা করছেন অজয় বহল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৯:৩৬
Share:

‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলে ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে বড়পর্দা থেকে দূরে ক্যাটরিনা কইফ। শেষ মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মেরি ক্রিসমাস’। তার পর থেকে নিজেকে আড়ালেই রেখেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি খবর ছড়িয়েছে, তিনি নাকি শীঘ্রই অভিনয়ে ফিরবেন। যদিও ক্যাটরিনা-ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, এই খবর নাকি ভুল। ক্যাটরিনার নাকি এমন কোনও পরিকল্পনাই নেই। এর মধ্যেই বলিউ়ডে গুঞ্জন, ‘চাঁদনি বার’ ছবির সিক্যুয়েলে কাজ করবেন ক্যাটরিনা।

Advertisement

২০০১ সালে পরিচালক মধুর ভান্ডারকরের ‘চাঁদনি বার’ সাড়া ফেলেছিল। তার সিক্যুয়েলেই ক্যাটরিনা রয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বার ছবির পরিচালনা করছেন অজয় বহল। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তব্বুও, এমনও শোনা যাচ্ছে। ২০০১ সালের ছবির বিষয়বস্তুর সঙ্গে এই ছবির মিল রয়েছে বলেও খবর।

যদিও ছবির গল্প নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি এখনও। তবে এক সূত্রের দাবি, যৌনকর্মীদের জীবন ও যৌনপল্লির আড়ালে চলা অপরাধজগৎ তুলে ধরা হবে এই ছবিতে। যদিও এখনও পর্যন্ত ছবিতে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা প্রযোজকদের তরফ থেকে ঘোষণা করা হয়নি।

Advertisement

মধুরের ‘চাঁদনি বার’ ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন তব্বু এবং অতুল কুলকর্ণী। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অনন্যা খারে, রাজপাল যাদব, মীনাক্ষী সাহনী। ছবিটি বক্সঅফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিল।

নতুন ‘চাঁদনি বার’ নিয়ে ইতিমধ্যেই বিতর্কও হয়েছে। মধুরের অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই নাকি পরিচালক অজয় ও প্রযোজক সন্দীপ সিংহ এই ছবির নাম ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে আইনি জটিলতা চলছে।

সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি কাজ করা যায়, এমন চিত্রনাট্যের খোঁজে নাকি আছেন ক্যাটরিনা। কিন্তু এই খবর নাকি সর্বৈব ভুল, দাবি করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র। তবে ক্যাটরিনা বা তাঁর সহযোগী দলের পক্ষ থেকে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘ দিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছিল তীর্থস্থানে, কখনও কোনও অনুষ্ঠানে। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে, গত ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকির কোলে আসে পুত্রসন্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement