‘সবচেয়ে অপছন্দের ট্রেলার’ হিসেবে রেকর্ড গড়ল ‘সড়ক ২’, ডিজলাইকের সংখ্যা...

মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে ওই ট্রেলারের ‘ডাউন ভোটের’ সংখ্যা ‘আপ ভোটে’র প্রায় ১৮ গুণ বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ১৪:৩৭
Share:

আলিয়া ভট্ট ছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কপূর সহ অন্যান্য।

রেকর্ড গড়ল ‘সড়ক ২’। ভারতের ‘মোস্ট ডিসলাইকড ট্রেলার’ হিসেবে নাম করে নিল ইতিহাসের পাতায়। ভেঙে দিল ‘কল অব ডিউটি’-র রেকর্ডও। মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে ওই ট্রেলারের ‘ডাউন ভোটের’ সংখ্যা ‘আপ ভোটে’র প্রায় ১৮ গুণ বেশি।

Advertisement

ইউটিউবে এখনও পর্যন্ত ট্রেলারটি দেখেছেন ১ কোটি ৭৮ লক্ষ ৪ হাজার ১৪১ জন। লাইক বাটনে ক্লিক করেছেন ৩ লক্ষ ৯ হাজার জন। আর অপছন্দ? ৫৬ লক্ষ মানুষ ট্রেলারের ডিজলাইক বাটনে ক্লিক করেছেন। আর সে জন্যই, শুধু ভারতেরই নয়, পৃথিবীর ১০টি অপছন্দের ট্রেলারের তালিকাতেও চলে এসেছে ওই ছবিটি। এখনও পর্যন্ত তার স্থান ৭ নম্বরে।

‘সড়ক-২’-এর পোস্টার বের হওয়ার পর থেকেই নেটাগরিকদের রোষের মুখে পড়েছিল ছবিটি। ছবিটির পরিচালক মহেশ ভট্ট, অভিনয় করেছেন মেয়ে আলিয়া এবং পূজা। প্রযোজনায় ভট্ট পরিবারের প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’। তাই ছবিটি দেখা মানেই যে পরোক্ষে স্বজনপোষণকেই প্রশ্রয় দেওয়া হবে, সে কথাই জানিয়েছিলেন নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড উঠেছিল #বয়কট সড়ক ২। এরই বহিঃপ্রকাশ ট্রেলারে ডিজলাইকের সংখ্যা। কমেন্ট বক্সেও একটাই কথা ‘জাস্টিস ফর সুশান্ত সিংহ রাজপুত’।

Advertisement

আরও পড়ুন: সঞ্জয়ের শরীর খারাপ নিয়ে দয়া করে কেউ গুজব ছড়াবেন না: মান্যতা

আরও পড়ুন:২০২০ তে হলিউডে পাড়ি দিতে চেয়েছিলেন সুশান্ত! ডায়েরির পাতা থেকে উঠে এল আরও তথ্য

Advertisement

তবে এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও আখেরে লাভই হয়েছে ‘সড়ক ২’-এর। কেন জানেন? ডিজলাইক করতে গেলেও তো ট্রেলার লিঙ্কটা ক্লিক করতে হবে। আর সেই কারণেই ‘সড়ক ২’ এখন ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement